Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    1 month, 1 week ago

    মানুষ

    মানুষ কেন হৃদয়-উষ্ণতায়,
    বৃষ্টি-শীতের একটুখানি ওমে,
    হৃদয়-দ্বার খুলেছে তাদের?

    বৃষ্টি, কি শুধু ভালোবাসাবাসি?
    শুধু ভালোবেসে যাও আমাকে?

    করেছো যাদের অবহেলা,
    ভালোবাসা ফিরিয়ে দিয়েছো,
    অবহেলায় ভালোবেসে।

    পেটে ক্ষুধা, তবু আশ্রয়ের
    খোঁজে ওরা দরজার কার্পেটে
    গুটিসুটি হয়ে শুয়েছে।

    তাদের জন্য তোমরা
    কত কিছু করে দেখালে।

    হবেই বা না কেন?

    বৃষ্টিতে ভেজা রাস্তায়
    পড়ে থাকে অনাথ
    মরা বিড়াল, কুকুরগুলোও
    বৃষ্টিতে ভেজে
    জুটলে এর সাথে—

    তোমাদের দরজায় সে
    রাস্তার একটা পাগলের লাশ

    ঠাণ্ডা ভেজা বাতাস জড়ায়,
    নিজেদের মৃত শরীরের হাড়ে
    বৃষ্টির শিস তোলে।

    ওরা বৃষ্টির গান গায়।

    বৃষ্টি-শীতের একটুখানি ওমে
    হৃদয়-দ্বার খুলেছে তাদের।

    3
    2 Comments

Friends

Profile Photo
Kishor Kanok
@kishorkanok-2
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
End The river
@endtheriver
Profile Photo
Puja Chakrabartty
@pujachakrabartty
Profile Photo
Sabbir Khan
@sabbirkhan
Profile Photo
আশরাফ রনজন
@mohammedashrafulislamashrafranjan
Profile Photo
Nashid Tahsin
@nashidtahsin
Skip to toolbar