Profile Photo

রিম্পা মুৎসুদ্দীOffline

  • RimpaMutsuddi
  • মায়ের ভালোবাসা
    কোথায় গেলে মা আমার
    জানতে ইচ্ছে করে
    তোমার কথা ভেবে ভেবে
    চোখে অশ্রু ঝরে।
    আদর সোহাগ দিয়ে মাগো
    টেনে নিতে বুকে
    স্মৃতিতে রয়েছো অমলিন
    ছিলে সুখে দুখে
    জানো কি মা? সবাই এখন
    অনেক স্বার্থপর
    ব্যস্ততার দোহাই দিয়ে
    করেছে সবাই পর
    তোমার সাথে হয়না মাগো
    ‌‌‌ কারো তুলনা
    বেঁচে থাকো হৃদয় জুড়ে
    ভুলতে পারবোনা।

    1 Share
    9
    6 Comments
Skip to toolbar