-
নিরর্থক স্বরলিপি
এই অনন্ত নক্ষত্র বীথি, এই জলে ভেজা শহর,
এইসব আলো ছায়া, মায়া মাখা মানুষেরা,
তাদের অতিক্রম করে আমি ফিরে যাই সেই চেনা বাড়িটায়, যেখানে কিছু ধার করা স্মৃতি ফিকে হয়ে আসে।
এখানেই আমার জন্ম, শৈশবের অবহেলা, করুণ বিকেল, গভীর রাতের জোনাক পোকা।
উঠোনে মাদুর বিছিয়ে আমি দেখি আলোক বর্ষ দূরের নীহারিকা।
কালকেই এই পুরোনো স্মৃতির হারানো ক্যানভাস নষ্ট হবে আধুনিকতার পণ্য বাজারে।
স্মৃতি বিক্রি হবে ভাঙারির দোকানে কেজি দরে।
নসটালজিক হবো ঠিকই। মায়া মাখা মানুষেরা বুকের পাঁজর ভেঙে হারিয়ে যাবে নির্রথক শূণ্যতায়। আমি পরাজিত একজন- দাঁড়িয়ে দেখবো নিজের অক্ষমতা।4 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


বেদনাময় নস্টালজিক….🖤