-
পথিক কবি
সোহেল নেওয়াজচলতে পথে
একলা যখন থাকি,
নানা রংয়ের ভাবনা
নব রুপে দেখি!
আমিই হাঁসি , আমিই কাঁদি
আঁখিতে রাখি আঁখি
আমিই খুঁজি সেকি!
চপলতা কিংবা হেলায়
আপন কথা আপনি বলায়,
খুঁজি সে পর নাকি?
চলতে পথে একলা যখন থাকি,
আকাশ দেখি, দেখি তরুলতা
দেখি দুঃখ ফুটপাতে
ভাবি আমি যা-তা।
নদী দেখি
দেখি আমি পারটা ও
দেখি আমি গাঁয়ের
ধারের ধারটা ও।
কতকিছু কতভাবে
দেখে, মিলাতে তবে
আপন চিন্তা, আমার হারায়
নিখিলের ঐ ধারটায়।
“দেখি আমি রবি
দেখি আমি
চন্দ্র- তারার মিলনে
সেই কবি!”
দেখি আমি কৃষ্ণলতা,
দেখি আমি কৃষ্ণকায় -বালা
দেখি আমি হৃদয়ে,
ঝড়ে বৃষ্টি, তবু বহ্নি!
দেখি আমি ইটখোলার
ঐ ইটটায়,
পাথরের সেই অপূর্ব নুড়ীটায়,
পরিশ্রমের ঘামে হায়
সত্য পাখা ঝাপটায়।
দেখি আমি রিকশাওয়ালা,
দেখি কুলি- মজুর
দেখি আমি আমায় সেথায়
যখন মধ্য- দুপুর।
দেখি আমি ডিস্কো- ক্লাব,
দেখি নিজ রংয়ের বিলাপ।
“দেখি আমি গাঁয়ের বধু
দেখি ভ্রমর নিতেছে মধু”
“দেখি আমি পুষ্পবালা
পুষ্প বুকে, তাঁহার জ্বালা!3 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah



বিচিত্র দর্শনের কবিতা….🤍