Profile Photo

মোঃ রুবায়েত রহমান রাফিOffline

  • মহাকালের বুকে নক্ষত্রেরা জন্মায়, বেড়ে ওঠে, থেমে যায়।
    তাদের জ্বলার বয়স কোটি কোটি বছর।আর মানুষের? তার আশিটি বসন্ত।

    তবুও মানুষই প্রেমে পড়ে সবচেয়ে গভীরভাবে—
    কারণ সে জানে, সময় খুব অল্প ,এই অল্প সময়ের মাঝেই কেউ কেউ একজন মানুষের ভেতর পুরো একটা মহাবিশ্ব খুঁজে পায়।

    নক্ষত্রেরা দেখে, লোকেরা আসে আর যায়। কোনো সম্রাট পিরামিড বানায়, কোনো কবি লাইন লিখে অমর হওয়ার আশায়—কিন্তু শেষ পর্যন্ত একটা কবিতাও নক্ষত্রের চেয়ে বেশি দিন টেকে না। তবু কবি জানত, এই ক্ষণিকের শ্বাস-প্রশ্বাসের মাঝেও আছে অসীম।

    একটা চোখের ইশারায় আছে গ্যালাক্সি পেরোনোর ম্যাজিক। এই বিস্তীর্ণ মহাকালের তুলনায় আমাদের জীবন এক মুহূর্তের আলোকপাত মাত্র।

    প্রজাপতির ডানার কম্পন, শিশিরবিন্দুর পতন, নিশ্বাসের উষ্ণতা,
    এতটুকুই আমাদের থাকা।
    আমরা ইতিহাসের পাতায় নিজেদের সংরক্ষিত করতে চাই, কিন্তু সেই পাতাও একদিন ধূলিসাৎ হবে।

    তবুও মানুষ বারবার প্রেম করে, সৃষ্টি করে, স্বপ্ন দেখে। কারণ নশ্বরতার মর্মে লুকিয়ে আছে এক অদ্ভুত সৌন্দর্য—যা অনন্তকালকে মূল্যহীন করে দেয় এক মুহূর্তের সত্যিকারের অস্তিত্বের কাছে।

    সময় ফুরাবার আগে এই বোকা প্রেমিক তুমি ওয়াদা করে প্রেমের বাতিঘরে কিশোরী তুমি সংরক্ষিত আছো ইতিহাস হতে মহাকাল নক্ষত্রপুঞ্জ মহাবিশ্ব যেমন দীর্ঘ যেমন দূরত্ব “তোমার প্রতি আমার প্রেমও তেমনি দীর্ঘায়ু”

    করা হয়েছে।আমার প্রেম—শুধু আমার এ প্রেম শুধু তোমারই জন্য আমার মন শুধু বলে তুমি পাশে থাকলে মহাবিশ্বের এত অন্ধকারও আর ভয় লাগে না।

    জীবন যেন নদীর তীর কোথায় গিয়ে থামে, তা কেউ জানে না। তেমনি জীবনেরও কোনো নির্দিষ্ট ছন্দ নেই; সব সময় তা সুরেলা হয় না।

    আত্মউপলব্ধি, আত্মসমালোচনা আর আত্মদ্বন্দ্বের ভেতর দিয়েই সেই হারানো ছন্দকে খুঁজে নিতে হয়।

    আমার মনে হয়, আমরা হারালেও পুরোপুরি হারাতে পারি না; ভুলতে চাইলেও সত্যি বলতে কখনোই পুরোপুরি ভুলতে চাই না। এই হারানো, ছেড়ে যাওয়া, ভুলে যেতে চাওয়া এসবই যেন মানুষের জীবনের সমীকরণ।

    সবকিছু ছেড়ে দিতে পারাটাও এক ধরনের মানসিক শক্তি নিজের সঙ্গে নিজের লড়াই, যা সবাই পারে না।

    আর এই আত্মদ্বন্দ্ব এটাই হয়তো জীবনের সবচেয়ে সত্য অংশ।

    হয়তো বদলে যাওয়াটাই উত্তর; আর আমরা শুধু মানিয়ে নিতে শিখি।

    সেই মানিয়ে নেওয়ার মধ্যেই একধরনের নীরব শান্তি জন্ম নেয়।

    —নক্ষত্রের নীরব বিস্তারে মানুষের অল্প আয়ুর স্বপ্ন |

    শিকড়ের ভেতর রুদ্রের ক্ষতচিহ্ন

    কলমে: মোঃ রুবায়েত রহমান রাফি |

    6
    3 Comments
Skip to toolbar