Profile Photo

Romana Rohomoti ShraboniOffline

  • romanarohomotishraboni
  • Profile picture of Romana Rohomoti Shraboni

    Romana Rohomoti Shraboni

    2 weeks, 3 days ago

    বিবাক
    শ্রাবনী

    আমার নামে একটা নতুন শোকের মিছিল হোক
    আমিই নাহয় ঝরা পাতার বয়স গুনতে থাকি
    শুন্য চোখের দেহগুলোও সেই মিছিলের হোক
    পাতার গায়ের বৃদ্ধরেখায় বয়স লিখে রাখি।

    আমার নামে নতুন কোনো মামলা জারি হোক
    আমিই নাহয় ফুলের বুকে আ*ঘাত হানতে থাকি
    মামলা লড়ে হারতে থাকুক শুষ্ক দু’খান চোখ
    ফুলের গায়ে দু*ষ্কৃতীদের মুখের ছবি আঁকি।

    আমার নামে রোজ বিকেলে বিচার সভা হোক
    কুড়িয়ে পাওয়া ভাঙা কফিন আগলে বুকে রাখি
    বিচার সভায় উঠতে থাকুক মিথ্যে বলার ঝোঁক
    ভাঙা কফিন বুকে ধরে নিরব চেয়ে থাকি।

    আমার নামেই নিত্য নতুন গুজব শুরু হোক
    খু*ন করেছি নিজের হাতে হলদে ডানার পাখি
    চোখের নিচের কালিই বলুক পাখি খু*নের শোক
    বিবাক আমি খু*নের দায়ে কারাবাসেই থাকি।

    5
    5 Comments
Skip to toolbar