-
এতো বছর পরেও এই দেশে জীবনের মূল্য নেই। একটা শিশুর সাথে এ রকম করা যায়? দূর দিগন্তে চারিপাশে নেই কোন দিক চিনহহীন মানবতা। কোন কোন দিন আমার মনে হয় যথেষ্ট হয়েছে।
আমার মেয়ে
বইঃ বিক্ষিপ্ত
লেখকঃ জাকের আদিত্য
আমার মেয়ে সে কি ভীষণ কোমল। তার ওই দুই চোখে আটকে আছে সমস্ত পৃথিবীর বিস্ময়। এক সন্ধ্যায় সে আমায় বললো, আমি সব কিছু দেখতে চাই। আমি বললাম এখন আর দেখার মতো কিছুই বাকি নেই। সে রেগে তার শোবার ঘরে চলে যায়। আমি জানি তার অদম্য কৌতূহল আমার বাঁধা মানবে না। সে রাতে সে তার বিছানার চাদর দিয়ে দড়ি পেচিয়ে তার জানালা খুলে ঘরের বাইরে চলে গেলো। আমি সারা দিন ভীষণ ছট ফট করলাম। সন্ধ্যায় ফিরে এসে বলল, আমি দেখে এসেছি ওই রাজপথের ওপারে কি আছে? আমি হেসে বলি কি আছে? সে বলে, ওই বিশাল অট্টালিকার আড়ালে বস্তির ঘরে ওরা শীতের রাতে আগুন জালিয়ে ওম নেয়। একজন নতুন মা তার বুকের দুধ পাণ করায় ওদের শিশুদের। কি জীর্ণ তাদের শরীর। আমি দেখেছি কিভাবে ওই উলঙ্গ ছেলে মেয়েদের দল লেকের জলে ঝাপিয়ে পরে ব্রিজের ওপর থেকে। বড় রাস্তায় একটা বাচ্চা মেয়ে মরা গোলাপ বিক্রি করে কয়েক পয়সার বিনিময়ে। আমি দেখেছি ওইসব লোকদের যারা পালিয়ে যায় সব কাঁটাতার ভেদ করে। আর ওই কোনের অট্টালিকায় একজন সুন্দর তরুণী আয়নার সামনে নিজের জামা খুলে নিজেকে আয়নায় দেখে আর কাঁদে। ওর শরীরে ক্ষত চিনহ। আমি আরো দেখেছি কিভাবে একটা পাগল অদ্ভুত জামা পরে রাস্তায় রাস্তায় নেচে বেড়ায়। সবাই শুধু মুখ টিপে হাসে। আর দেখেছি কত গুলো ছেঁড়া প্যান্টের ছেলে কিভাবে ডাস্টবিনে খাবার খোঁজে। তারপর আমি শহর ছেড়ে চলে যাই গ্রামে যেখানে কৃষকের দল ফসলের চাষ করে আর সর্ষে ফুলের হলুদ রঙ। আর ওদের বউরা মাটির ঘরে মাটি লেপে। তারপর আমি চলে যাই পাহাড়ে। সেখানে এক বৃদ্ধ ধ্যান করে। সে আমাকে শিখিয়েছে কিভাবে বাতাসের সাথে কথা বলতে হয়। সেই বাতাস কথা বলে মেঘের সাথে যা দূরে যেয়ে কাঁদে। তারপর মিশে যায় সমুদ্রের সাথে । সেই সমুদ্র গান শোনায় ওই নক্ষত্রের আকাশকে। অসংখ্য তারা কথা বলে গুন গুন করে সকল পৃথিবীর সাথে। তারপর আমি ফিরে আসি এক নির্জন দ্বীপে,যেখানে একটা বোকা ছেলে তার মায়ের জন্য চিঠি লিখে বোতলে ভরে ভাসিয়ে দেয় সমুদ্রে। সে চিঠি চলে যায় জেলেদের জালে যারা মাছ ধরে। তাদের মাছের সুস্বাদু খাবার খেতে খেতে একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে চুমু খায়। মেয়েটার গাল লাল হয়ে ওঠে । তারপর ওরা রেস্তোরা থেকে বের হয়ে বেলুন কিনে উড়িয়ে দেয় ওই অসীম আকশে। সেই বেলুন পরিযায়ী পাখিদের সাথে ভেসে যায়। আমি তাদের অনুসরন করে তোমার কাছে বারে বারে ফিরে আসি।
আমার দুরন্ত অসাধারণ মেয়ে, যে বৃক্ষ আর পাখিদের সাথে কথা বলে।2 Comments
Friends
পংকজ প্রিয়ম
@pankajpriyom
আজিজুর রহমান
@azizurrahman
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
BONI AMIN
@boniamin
TARIN
@tarin
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
কাজী আনিসুল হক
@kajeanisulhaque
অরুণ কুমার গোস্বামী
@arunkumargoswami
জে এস এম অনিক
@00anik


এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো এক অপার্থিব সুন্দর গল্প। শুভকামনা রইল পুরো বইটির জন্য।