Profile Photo

Shukdeb Chandra MazumderOffline

  • Shukdeb-Mazumder
  • Profile picture of Shukdeb Chandra Mazumder

    Shukdeb Chandra Mazumder

    4 years, 10 months ago

    কবিতা যখন বাধ‍্যতামূলক
    ——————————————–🔹-🔹-🔹
    শুকদেব মজুমদার

    ভাবি, কবিতা আমি কয়েকদিন লিখবো না,
    কিন্তু সে ইচ্ছে আমার ভেস্তে যায়
    যখনি দেখি মাথার ওপরে এক মগডালে বসে ডগমগ হয়ে
    একটা কোকিল ডেকে উঠছে!

    ভাবি, কিছুদিন কবিতাকে নিয়ে ভাববো না,
    কিন্তু সে প্রতিজ্ঞা আমার পরাস্ত হয়
    যখনি দেখি জানালার পাশের ফুলগাছটায় ফুলবাবু হয়ে
    ঘুরে বেড়াচ্ছে কয়েকটা প্রজাপতি!

    ভাবি, কয়েকদিন কবিতাকে দূরে রাখবো,
    কিন্তু সে পরিকল্পনা আমার ব‍্যর্থ হয়
    যখনি দেখি দরজা দুটো একটুকু ফাঁক করে ধীরে ধীরে
    উঁকি মারছো তুমি আমার দিকে!

    ভাবি, কিছুকাল কাব‍্যের বীণা বাজাবো না
    কিন্তু সে বাসনা আমার বরবাদ হয়
    যখনি দেখি এক পশলা বৃষ্টি এসে অলস বিকেলে প্রকৃতিকে
    পেলব পরিচ্ছন্ন করে চলে গেছে!

    ভাবি, কিছুদিন কবিতাকে কাছে টানবো না
    কিন্তু সে ভাবনা আমার বিনষ্ট হয়
    যখনি দেখি বর্বরের মতো কিছু খবর তির্যক তাকিয়ে আছে
    টেবিলস্থ সংবাদপত্রের পাতা থেকে!

    © Shukdeb Mazumder | 27-07-21

    1 Share
    10
    15 Comments
    • কবিতা এক মায়াবতি প্রেয়সী। ভাববো না বললেও এসে পড়ে । অভিনন্দন কবি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 October 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • Awesome poem; yes this is the reality of writer’s life. Best wishes.

    • অভিনন্দন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 20 July 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 21 April 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • নতজানু, আপনার বাণীতে

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 31 January 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar