-
শুধু তোমাকেই চাই
পাঠ–৩
মেহু কিছুই বুঝলো না, আর নিশি মনে মনে বলল—
“মনে হচ্ছে এবার কিছু একটা শুরু হতে চলেছে…
ঈশান মুখ চেপে হাসতে হাসতে বলল,
— “কিছু না, কিছু না। কিছু মানুষ নাকি আজকাল আকাশ-পাতাল দেখতেও খুব ব্যস্ত।”
নিশি ভ্রু কুঁচকে বলল,
— “কোন মানুষ?”
ঈশান এবার হো হো করে হেসে উঠলো। নয়ন সাথে সাথে ওর পিঠে হালকা একটা থাপ্পড় দিয়ে বলল,
— “তুই একদম চুপ থাক!”
এগুলো দেখেও মেহু কিছুই বুঝলো না।
ইউনিভার্সিটিতে পৌঁছে চারজন ক্যান্টিনে গেলো। নিশি গিয়ে সবার জন্য সিঙ্গারা আর জুস নিয়ে এলো।
মেহু সিঙ্গারায় কামড় দিতে না দিতেই ঈশান বলল,
— “এই নিশি, তুই কি দোকানদারকে বলেছিলি মরিচ একটু বেশি দিতে?”
নিশি অবাক হয়ে বলল,
— “না তো, কেন?”
ঠিক তখনই মেহুর চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো।
— “আল্লাহ! এত ঝাল!”
ঈশান আর নয়ন হেসে গড়িয়ে পড়লো।
মেহু রাগী চোখে তাকিয়ে বলল,
— “তোরা হাসছিস কেন?”
নয়ন হাসি চাপতে চাপতে পানির বোতল এগিয়ে দিলো,
— “নাও ম্যাডাম, আগে বাঁচো।”
মেহু বোতল নিয়ে মুখ ফুলিয়ে বলল,
— “খুব খারাপ তোরা!”
নিশি মেহুর কাঁধে হাত রেখে বলল,
— “আরে রাগ করিস না, তোর ওই ঝাল খেয়ে কান্নার চেহারা দেখলে যে কেউ হাসবে!”
চারজনের হাসি-আড্ডায় সময়টা ভালোই কাটছিল।
কিন্তু এই হাসির আড়ালে মেহুর একটা গোপন জগৎও ছিল।
ক্লাস শেষ হতেই মেহুর ফোনে ছোট্ট একটা নোটিফিকেশন আসলো। শব্দটা শুনেই তার চোখে অন্যরকম একটা ঝিলিক ফুটে উঠলো।
চুপচাপ ফোনটা খুলে দেখলো—
“ক্লাস শেষ? আজ আমাকে একবারও মনে পড়েনি?”
মেহুর ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠলো।
ফেসবুকে পরিচয় হয়েছিল তাদের। প্রথমে শুধু হ্যালো-হাই, তারপর বন্ধুত্ব, আর ধীরে ধীরে সম্পর্কটা অন্যরকম হয়ে গেল।
এখন প্রতিদিন কথা না হলে দুজনেরই ভালো লাগে না।
কিন্তু একটা কথা কেউ জানে না।
না নিশি, না নয়ন, না ঈশান… এমনকি তার পরিবারও না।
কারণ মেহু এখনো তার ছোট্ট গোপন পৃথিবীটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে।
আর ওদিকে নয়নও হয়তো বুঝতে পারছে না— যার দিকে সে চুপচাপ তাকিয়ে থাকে, সেই মেয়েটার হৃদয়ে হয়তো আগে থেকেই অন্য কেউ জায়গা করে নিয়েছে…
চলবে… 🌸2 Comments
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Kaoser Ahmed
@kaoserahmed
আহমেদ হানিফ
@hanif
জিসান মাহমুদুল হাসান
@mxesun
Md fujal Hossen
@mdfujalhossen
Jawata Afnan Yasha
@jawataafnanyasha
তহমিনা পারভীন
@tohominaparvin
আনিস কবির
@aniskabir
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808


একটা চমৎকার পর্ব! শেষ মুহূর্তের টুইস্টটা জাস্ট দারুণ ছিল।