-
সুখ
শ্রাবনীচন্দ্রলোকের শীতল ছায়ায়
সুখের আলো ঠিকরে আসে
হাত বাড়িয়ে ধরতে গেলেই
ঊর্ধপানে আপনি ভাসে।
ঘোর লাগানো ঠান্ডা আলো, ঠান্ডা বাতাস;
এই বুঝি সুখ আনছে কিনে
অন্ধ আমি ধরতে না পাই,
দেখতে না পাই চক্ষু বিনে।
সুখ… সুখ… হায় সুখ কারে কয়?
কার ঘরে সুখ বসত করে?
কে-ই বা কোথায় সুখের আশায় –
বুক চাপড়ে ধুঁকে মরে?
বৃথা এ আশা, সুখের আশা
সুখ কি আর হয় রে আপন?
হয় না আপন; ছল করে সুখ
আপন করে মরণ কাফন।3 Comments
Friends
সোহেল রানা
@rocketmondol
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
আহমেদ হানিফ
@hanif
জিসান মাহমুদুল হাসান
@mxesun
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
Smsadek__
@smsadek__
Hossain Muhammad Anwar
@hossainmuhammadanwar
নাহিদুল হাসান
@nahidulhasan
Salman Shraban
@salmanshraban


আপনার দেহে এক প্রাণবন্ত কবিসত্তার বসবাস __তাঁর জন্যে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো!