-
আমরা ছোটলোক
শ্রাবনীভাইসা’ব,
আমরা নিচের তলার লোক !
আমার গালে মাংস নেই, আছে উঁচিয়ে থাকা হাড়
চোখের কোটর শুকিয়ে গেছে, জলের হাহাকার।
বুকের পাঁজর ‘পষ্ট দেখো গুনতে পারো নাকি
চুপসে যাওয়া পেটেও এখন পাথর বেঁধে থাকি।
সুধোও তুমি, “এই পেটে কি খাবার আঁটে?”
আমরা ছোটলোক!
আমার ভাগের খাদ্যে তোমার উদর পূর্তি হোক।ভাইসা’ব,
আমরা নিচের তলার লোক!
শীত লাগে না, রোদ লাগে না, বৃষ্টি গায়ে মাখি
শুয়ে শুয়ে চালের ফুটোয় রাতের আকাশ দেখি!
তোমার মতো টাকার পাহাড় আমার কুঁড়ে’য় নাই
ঘাম ঝরিয়ে আমরা সবাই দিন আনি দিন খাই।
তেলে-ঝালে স্বাদের খাবার আমরা কি আর জানি
আলু সেদ্ধয় লঙ্কা ডলে নুন ভাতে ঢালি পানি।
সুধোও তুমি, “এই পেটে কি খাবার আঁটে?”
আমরা ছোটলোক!
আমার ভাগের সকল খাবার তোমার একার হোক।2 Comments
Friends
সোহেল রানা
@rocketmondol
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
আহমেদ হানিফ
@hanif
জিসান মাহমুদুল হাসান
@mxesun
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
Smsadek__
@smsadek__
Hossain Muhammad Anwar
@hossainmuhammadanwar
নাহিদুল হাসান
@nahidulhasan
Salman Shraban
@salmanshraban


আমার ভাগের খাদ্যে তোমার উদর পূর্তি হোক।