-
পৃথিবীর শেষ বই
লেখাঃ আশফাকুল আউয়াল হিমেলকিছুক্ষণ আগেও একটা বই শেষ করলাম।রাত ৩ টা পর্যন্ত জেগে জেগে বই পড়ছিলাম । বইয়ের নাম সম্ভবত “পৃথিবীর শেষ বই”।লেখক আশফাকুর না কি কি যেন নাম । আর এখন বইটা খুঁজে পাচ্ছি না। বিছানার চিপায় দেখলাম, ফ্রিজের ভেতর দেখলাম,পড়ার টেবিলে দেখলাম,বইটা পেলাম না। এমনকি বাথরুমেও বইটা নাই। মজার বিষয় হচ্ছে শুধু এই বইটাই নাই তা না। বাসার কোথাওই কোনও বই পেলাম না। আপুকে জিজ্ঞেস করলাম বাসার বই সব কই গেলো। আপু জানতে চাইল, বই আবার কি? ইহা কি খায় নাকি মাথায় দেয়। শুনে তো আমি পুরাই থ। বলে কি? যে কিনা মেডিকেলে চান্স পাওয়ার জন্য রাত জেগে ৩-৪ টা বই মুখস্থ করে সে বলে বই কি জিনিশ। আজকে এপ্রিল মাসের ১ তারিখও না যে আমাকে এপ্রিল ফুল বানানোর জন্য বাসার সবাই বই লুকিয়ে ফেলবে। তাছাড়া বাসার সব বই এক রাতের মধ্যে লুকিয়ে ফেলা সম্ভব না। কি আর করা। এখন বইয়ের খোঁজে যেতে হবে। দৈনিক ৩০০ পৃষ্ঠার একটা বই শেষ না করলে আমার পেটের ভাত কোনও এক বিচিত্র কারণে হজম হয় না।সুতরাং এখন বইয়ের খোঁজে আমাকে বের হতে হবে। “In Search of God” এর মত “In Search of Book” আরকি! সবার আগে চৌরাস্তার মোড়ে গেলাম। চৌরাস্তার মোড়ে গ্র্যান্ড সেন্ট্রাল লাইব্রেরির জায়গায় গ্র্যান্ড সেন্ট্রাল সাইবার ক্যাফে। পিয়ালকে দেখলাম সাইবার ক্যাফেতে ঢুকতে। পিয়ালের তো সাইবার ক্যাফে তে ঢোকার কথা না। সে আবার অফলাইন যুগের অনুসারী। পিয়ালকে ডাক দিলাম। “কিরে মাম্মা কি অবস্থা, তর তো এইখানে ঢুকার কথা না,তুই এইখানে কি করস?”
– ক্যা, আমি এইখানে ঢুকতে পারুম না কেন ?
– না, মানে তুই না স্কুলের অফলাইন ক্লাবের সভাপতি…
– কি কস বেটা, এখনকার যুগে আবার মানুষ অফলাইনে থাকে কেমনে ???
– না সেটা তো আমার তোকে জিজ্ঞেস করার কথা ছিলো। আচ্ছা যাই হোক, এইখানে যে লাইব্রেরি ছিল না কয়েকদিন আগে, সাইবার ক্যাফে খুলল কখন?
– লাইব্রেরি আবার কি ?
– আরে লাইব্রেরি কি জানোস না, ওই যে তাকের মধ্যে বই রাখে যে
– তাকের মইদ্ধে বই ???বই আবার কি জিনিস ? তাকের মধ্যে তো মানুষ মশলাপাতি রাখে
পিয়াল আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কিছুক্ষণ আগেই পাগলাগারদ থেকে বের হয়ে এসেছি। যেই পাগল কিনা আবার খুব স্বাভাবিকভাবে এমন সব কথা বলছে দেখে মনে হতে পারে সে পাগল না। সে ভিনগ্রহের বাসিন্দা। পিয়ালের সামনে আর বেশিক্ষন থাকা গেল না। পিয়ালের বাবা আবার সাইকিয়াট্রিস্ট। কখন উনার ক্লিনিকে চালান করে দেন তার নাই ঠিক। আজকে আমাকে বই খুঁজে বের করতেই হবে। যেকোনো অপাঠ্য বই । হোক সেটা সুলাইমান সুখনের মোটিভেশনাল বই কিংবা সালমান মুক্তাদিরের ‘পাপের অগোচরে’ নামক অখাদ্য কোন বই।
এখন অনেক রাত।
সারাদিন কিছু খাওয়া হয়নি। খিদেয় পেটে ডুগডুগি বাজছে। নাহ, আজকে কিছু খেলেও হজম হবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। হজম হবে কি করে, সারাদিন ১০টা পৃষ্ঠা বইও যে পড়া হয় নাই আজকে! একটু পড়ে একটা পুলিশের গাড়ি দেখা গেল। গাড়িতে বিখ্যাত (নাকি বি-ক্ষ্যাত) লেখক ইকবাল জাফরকে ধরে নিয়ে যাচ্ছে। যাই হোক, বই না পেলে কি হয়েছে, আজকে লেখকের মুখ থেকেই শুনে নেব কিছু গল্প। পেটের ভাত হজম হবে না যে নইলে ! তারপর আর কি… পুলিশের গাড়ির পেছনে লাফ দিয়ে উঠার চেষ্টা করলাম এবং বাকিটা ইতিহাস (নাকি পাতি হাঁস ) …………
বেয়াদ্দপ!!ভদ্রলোকের ছেলে কখনো এত রাতে বাসার বাইরে থাকে? বংশের মান-ইজ্জত সব গেলো এই ছেলেটার জন্য!! শেষ পর্যন্ত তোকে ছাড়ানোর জন্য থানায় যেতে হল ছি……………
কথাগুলো কানে শুনতে পেলেও কিছু বুঝতে পারছিলাম না। সবকিছু ঘোরের মত লাগছে। মাথা ঝিমঝিম করছে।
অতিরিক্ত ক্লান্তির কারণেই কিনা কে জানে, খাবার টেবিলেই ভাতের উপর ধাপ করে মাথা এলিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম।জ্ঞান ফেরার পর দেখা গেলো, না, আমি ভাতের উপর শুয়ে নেই,আমি বিছানায়।টেবিলের দিকে তাকিয়ে দেখলাম সব বই আগের মতোই ঠিক আছে। তার চেয়েও অদ্ভুত ব্যাপার হল আমার পাশে লেখক আশফাকুরের সেই বই, ” পৃথিবীর শেষ বই” ।-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 15 October 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 22 July 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 23 April 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 02 February 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Ashfaqul Awal Himel
Friends
Nipun Chandra
@nipunch
Sheikh Rahman
@sheikh-tauhidur-rahman
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
তানভীর আলম হীরা
@t-a-hira
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
সালাম আলী আহসান
@otibnp
Rejwana Khan
@rejwana-khan
Shoriful Shoron
@shoriful-shoron
রাহেনা বেগম
@rahena-begum


সুন্দর গদ্য। অভিনন্দন।