Profile Photo

কোহিনুর বেগমOffline

  • kohinoorbegum
  • Profile picture of কোহিনুর বেগম

    কোহিনুর বেগম

    3 months, 2 weeks ago

    আমাদের কভু দেখা না হোক।

    এই শহরের চেনা অচেনা
    অলি গলি রাস্তার মোড়ে,
    কিংবা চেনা কোনো কফি শপে
    আমাদের আর দেখা না হোক।
    দেখা না হোক
    কোনো রেল স্টেশনে,
    অথবা চলতি পথে বাসে
    কিংবা অটো যানে।
    আটপৌড়ে জীবনের
    নানা রকম টানাপোড়েনে,
    ভালো, মন্দ, মান- অভিমানে
    তোমার কথা মনে না পড়ুক।
    এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিক
    আমার দুঃখের আঁচল,
    ভিজিয়ে দিয়ে যাক এলোমেলো
    চুলের খোপা,আমার কপোল।
    তবু তোমায় মনে না পড়ুক
    কিংবা আমাদের দেখা না হোক।

    2
    3 Comments
Skip to toolbar