-
“আশেক”
রাতিন আহমেদওহে আশেক,
আছে কি তোর মনে?
চেয়ে আছে রূপ পানে!
মুর্শিদ সাঁই নিরাঞ্জনে।ওহে আশেক,
করো মুর্শিদ নাম স্মরণ,
ধরো তাঁর দুই চরণ,
চাও যদি খোদার দর্শন।ওহে আশেক,
মুর্শিদ সাঁই নামের মধু,
স্বাদরে খাইলো যে বঁধু,
দেখো হইলো সে মহাসাধু।ওহে আশেক,
মুর্শিদ সাঁইয়ে’র দুই চরণ,
ধরিলে হইবে সুন্দর আচরণ,
কোরআনে আছে এই বিবরণ।ওহে আশেক,
মুর্শিদ নাম জপেন যিনি,
বারী শাহ্ আস্তানায় আছেন তিনি,
লুৎফর শাহ্ নামে তাঁরে চিনি।ওহে আশেক,
শূন্য রাতিন এই কথা বলে ,
মুর্শিদ সাঁই’র দয়া হলে,
আল্লাহ্ রাসূল তাৎক্ষণিক মিলে।3 Comments-
-
শুকরিয়া @ashim_rahman ভাই🌹
-
-

RATIN AHMED
WRITER & POET
"পবিত্র আস্তানায়-ই-বারী" থেকে আমি রাতিন আহমেদ। একজন কবি ও লেখক। ৮ই আগস্ট ২০০২ সালে চট্টগ্রাম শহরে আমার জন্ম। তবে আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি। আমার পিতার নাম জনাব নাছির আহমেদ। ছোট থেকেই তিনি আমায় মনুষ্য জীবনের উদ্দেশ্য ও পরিচালনা সম্পর্কে শিক্ষা দিতেন। এবং পরিশেষে আমায় নিয়ে যান মহান "পবিত্র আস্তানায়-ই-বারী"। আর সেখানেই সেই মহান সুন্দর শিক্ষার ছায়াতলে জন্ম হয় আমার লেখালেখির। প্রেম, আত্মশুদ্ধি, মানবতা, নবীপ্রেম, আধ্যাত্মিক অনুসন্ধান এবং স্রষ্টার প্রতি নিবেদনই আমার লেখার প্রধান সুর। আমার লেখার ভাষা সহজ, কিন্তু শব্দচয়নে রয়েছে সুফি ভাবধারার আবহ। ফারসি-উর্দু ঘরানার শব্দ, প্রেমের রূপক এবং আধ্যাত্মিক অনুভবকে সহজ বাংলার সঙ্গে মিলিয়ে নির্মাণের প্রচেষ্টা ।
উল্লেখযোগ্য রচনা :-
কবিতা — “শান-ই-মুহাম্মাদ (সা.)” | “গোলাম-ই-লুৎফা গুলজার বারী” | “মানুষ” | “গোফতার-ই-দীল” | “ইশকনামা-ই-রাতিন” | “মনের কথোপকথন” | “আশেক” | “দশ হরফ” |
সংগীত — “আয় কে যাবি কারবালায়” | “হায় প্রেম বিধাতা” |
গল্প — “পোড়া বাড়ী” | “সন্ধ্যার সায়মন” |
আমার সাথে যুক্ত থাকুন :-
Page :- https://www.facebook.com/ZeroRatin
Instagram :- https://www.instagram.com/zero_ratin
Threads :- https://www.threads.net/@zero_ratin
Website :- https://ahmedworldin.blogspot.com
Youtube :- https://youtube.com/@ahmedworldin
Tiktok :- https://www.tiktok.com/@ahmedworldin

সাধু! সাধু!!