Profile Photo

কোহিনুর বেগমOffline

  • kohinoorbegum
  • ত্যাগের মহিমায়

    ত্যাগের মহিমায় জেগে উঠুক
    মানব জাতির বিবেক
    দূর হয়ে যাক কালো যত
    হিংসা, লোভ আর বিভেদ।
    মানুষ বাঁচুক মানুষের মতো
    নিজ নিজ লোকালয়ে,
    শিশুরা বাঁচুক আদর যত্নে
    নিরাপদে, বাবা মায়ের কোলে।
    ত্যাগের মহিমা জেগে উঠুক
    ধনী লোকের মনে প্রাণে,
    গরীব যেন পায় একমুঠো ভাত
    তাদের হাতের দানে।
    হাসি আর খুশি ছড়িয়ে পড়ুক
    মানুষ হয়ে যাক ভালো,
    ত্যাগের মহিমায় জ্বলে উঠুক
    সকল অন্ধকারে আলো।

    2
    2 Comments
Skip to toolbar