-
জানালার কাছে বেড়ে ওঠা মাধবীলতা জানে—
কতটা দীর্ঘশ্বাস এক হলে
গভীর হয়ে ওঠে অভিমান।
বিকেলের আলো যখন ধীরে ধীরে ঘরের ভেতর নিভে যায়,
সেই মাধবীলতা প্রথম টের পায়—
কতদিন কেউ আর জানালার পাশে দাঁড়ায় না।ক’টা দীর্ঘ চুমুর দাগ
একাকীত্বের সমস্ত হাহাকার কেড়ে নেয়—
তারও হিসেব থাকে দেয়ালের কাছে,
বালিশের কাছে,
অন্ধকারে পড়ে থাকা অগোছালো চাদরের কাছে।
মানুষ ভুলে যায়,
জড়বস্তুরাও স্মৃতি ধরে রাখে।অথচ আমরা এড়িয়ে যাচ্ছি সব।
কথা উঠলেই অন্য প্রসঙ্গ টানি,
চোখে চোখ পড়লেই জানালার বাইরে তাকাই—
যেন স্বীকার করলেই
সব ভেঙে পড়ে যাবে।আমরা কেউ বলি না—
রাত্রিগুলো এখনও তোমার গন্ধে ভিজে থাকে।
কেউ বলি না—
দূরত্ব কখনও কখনও
একই বিছানার ভেতরেই জন্ম নেয়।
কেউ বলি না—
ভালোবাসা শেষ হওয়ার আগেই
মানুষ অভিনয় শিখে ফেলে।তাই প্রতিদিন একটু একটু করে
ঘরের রং ফিকে হয়ে যায়,
পর্দায় জমে ধুলো,
চুমুর দাগ মিলিয়ে যায়—
আর ভেতরে ভেতরে জমে ওঠে
এক অসমাপ্ত জীবনের নীরব হাহাকার।মে ৪, ২০২৬
মাধবীলতা জানে:
জিসান মাহমুদুল হাসান
#mxesun #রাফ_টাস্ক1 Comment
Friends
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor

অসাধারণ লেগেছে