-
প্রার্থনায় রোজ ঈশ্বরকে বলি,
“আর কত!
আর কতটা রাত মানুষ
নিজের ভেতরের ধ্বংসস্তূপ পাহারা দেবে?”তবু ভোর হলে দেখি
আমি এখনও বেঁচে আছি,
এবং সেই বেঁচে থাকাটাই
সবচেয়ে ক্লান্তিকর শাস্তি।কেন এ-ই দীর্ঘ ঘুমের পরও
অযথাই জেগে উঠতে হয়?
যখন জানি,
সকালের আলো নতুন কিছু আনবে না—
শুধু পুরোনো শূন্যতাগুলোকে
আরও স্পষ্ট করে দেবে।
একই জানালার পাশে দাঁড়িয়ে
একই অনুপস্থিতিকে দেখতে দেখতে
গুনতে হবে স্মৃতির ফসিল।ঈশ্বর বড় নিষ্ঠুর-
তিনি ভালোবাসা দেন তবে,
ভুলে যাওয়ার ক্ষমতাটা
খুব কম মানুষকেই দেন।তাই প্রতিদিন সকালে
আমি আবার নিজের শরীর পরে নিই,
মানুষের মতো অভিনয় করি, কথা বলি,
আর ভিতরে ভিতরে ভাবি—
এই যে বেঁচে থাকা,
এ কি সত্যিই জীবন,
নাকি কেবল দীর্ঘ এক জেগে থাকা।রোজ প্রার্থনায় ঈশ্বরকে বলি,
“আর কত!
একই খেলা দেখে দেখে ক্লান্ত হও না!”1 Comment
Friends
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor

আপনার কথাগুলোর প্রতিধ্বনি আমার ‘জীবন’ লেখায় হয়েছে