Profile Photo

মোঃ আবু সাঈদ বিশ্বাসOffline

  • MdAbuSayeedBiswas
  • কবিতাঃ “লেখকের লাশ ও কাগজের কান্না”✍🏻

    পরিশ্রমে গড়া শব্দগুলো কাঁদে নীরব রাতে,
    কলম জেগে থাকে একা—ঘুম আসে না চোখে তাতে।
    পাতার বুকে জমে থাকে অব্যক্ত সব ব্যথা,
    কারও শোনার সময় নেই—এই লেখকের কথা।

    প্রকাশের দরজায় দাঁড়িয়ে স্বপ্ন হয় ক্ষতাতে,
    নামের আগে বসে থাকে অঙ্কের ভারী ছায়াতে।
    যে উপন্যাসে মানুষের জীবন উঠে আসার কথা,
    সে উপন্যাসই আজ বন্দি হিসাবের খাতায় লেখা।

    বইয়ের দামে থেমে যায় কলমের উচ্ছ্বাস,
    শ্বাস নিতে গেলেই এসে পড়ে টাকার নিঃশ্বাস।
    শব্দগুলো প্রশ্ন করে—আমরা কি এত দামী?
    নাকি লেখক হওয়াটাই আজ বড় অপরাধ নামী?

    রাত বাড়ে—লেখক বসে থাকে নীরবতায় ভেজা,
    স্বপ্নগুলো চোখের কোণে জমে ওঠে হেরে যাওয়া।
    উপন্যাসটা পড়ে থাকে আলমারির এক কোণে,
    মলাটহীন গল্পগুলো ধুলো মাখে নিঃশব্দ বেদনে।

    টাকা বলে—দাম না দিলে জন্ম হবে না বইয়ের,
    কলম বলে—লিখে যাও, থামিস না ভয়েই।
    এই দুইয়ের লড়াইয়ে প্রতিদিন ভাঙে মন,
    উপন্যাস বাঁচে কাগজে—লেখক মরে ক্ষণেক্ষণ।

    লেখক বেঁচে থাকে শুধু—ভেতরে পড়ে লাশ,
    হাসি থাকে মুখে তবু বুকের ভেতর শ্মশানবাস।
    তবু লিখে যায় সে—অভ্যাস নয়, প্রয়োজন,
    কারণ লেখা থামলে থেমে যাবে জীবনের শ্বাসন।

    একদিন যদি টাকার দেয়াল ভেঙে যায় হঠাৎ,
    উপন্যাস জড়িয়ে ধরবে লেখকের কাঁপা হাত।
    হিসাবের খাতায় লেখা হবে শেষ সত্যটাই—
    টাকা থামে একসময়, লেখা থামে না কখনোই।

    ((✍🏻🤦🏻‍♀️ মোঃ আবু সাঈদ বিশ্বাস ))

    1
    7 Comments
Skip to toolbar