-
পথ খোঁজ না বন্ধু
তোমার হয়তো পথ জানা নেই
এ পথ তো জানে থামবে কোথায়।
বিশ্বাষের তরে যাওনা এগিয়ে
বন্ধু জন সব পথেই মিলায়।তোমার ঈপ্সিত পথের পিঠে
ফনিমনসা’রা লুটোপুটি খায়।
অকল্যাণ ছেড়া ফুলঝুড়ি ছুটে
নহবত বাজে দেখ আঙিনায়।মলিন ছেড়া-ফোড়া এলো বাতাস
তুবড়ি বাজিয়ে যায় যে সহসা।
রোদে ভেজা সফেদ বালুকা বেলা
শোষে নেয় অমৃত ঘন তমসা।অকস্মাতের তীরে তরী ভিড়িয়ে
তুমি যতই করো দিব্য বসতি।
লোকালয় সে কবেই হারিয়েছে
প্রিয় বাজার পুরোটাই পড়তি।হাল ছেড়োনা কভূ আপন ভুলে
হৃদয় তুলিতে অাঁকো যে সমন।
আহাজারি সব নাই বা উঠুক
আশ্বাষের ছলে জমবে রমন।অক্লেশে যে যোদ্ধা দিয়েছে জীবন
সেই তো পেল বিজয়ের বারতা।
তুমিও সেথা থামবে অবশেষে
যেথা তোমার অতি নিত্য বন্ধুতা।নিজেই তোমার আপনার হলে
পরের তরে নাই বা সদাশয়।
মিছেই বন্ধু আর হেঁটে মরোনা
পথেই তোমার অমোঘ আলয়।
(ছন্দঃ অক্ষরবৃত্ত)8 Comments-
-
-
“হাল ছেড়োনা কভু আপন ভুলে
হৃদয় তুলিতে আঁকো যে সমন” এই লাইনটা পড়ে মনে একটা শক্তি অনুভব করলাম! “ফনিমনসা”, “নহবত”, “তমসা” এই শব্দ বাছাইয়ে একটা পরিশীলিত রুচি আছে যা কবিতাটাকে আলাদা মাত্রা দিয়েছে! -
-
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন
ডিজাইনার
স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।
Friends
নোমান খালভী
@nomankhalovi
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad
শোয়েব হাসান
@shoaibhasan
MD AMIRUL ISLAM
@mdamirulislam
মোঃ মেহেদী হাসান মুন্না
@mehedihasanmunna
Shah Fakhrul Islam
@shahfakhrulislam
1 Sen
@1sen
Imamul Islam
@imamul-islam
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com

অক্ষরবৃত্তের নিখুঁত বুনন আর ভাবনার তীব্রতা এক কথায় অনন্য।