Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • এই শহরে হররোজ প্রেম খুন হয়—
    কোনো খবরের কাগজে ছাপা হয় না তার বিবরণ।
    শুধু রাত নামলে
    অগণিত জানালার ভেতর
    নিঃশব্দে নিভে যায় কিছু আলো।

    এখানে মানুষ খুব সহজে বলে—
    “ব্যস্ত আছি”,
    “সময় নেই”,
    “পরে কথা হবে”—
    আর সেই কথার আড়ালেই
    মরে যায় একসময়ের খুব প্রিয় কোনো নাম।

    এই মৃত শহরে ভালোবাসা
    বড় কোনো ট্র্যাজেডিতে শেষ হয় না,
    বরং প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যায়—
    অপেক্ষা না-পাওয়া ফোনকলের ভেতর,
    অর্ধেক উত্তর দেওয়া মেসেজে,
    অথবা একই বিছানায় শুয়ে থাকা
    দু’জন মানুষের দীর্ঘ নীরবতায়।

    কত সম্পর্ক
    এখানে বাঁচিয়ে রাখার অভিনয় করে।
    কত মানুষ
    হাসিমুখে অফিসে যায়,
    বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়,
    আর ভেতরে ভেতরে
    নিজেরই মৃত অনুভূতির পাশে বসে থাকে।

    জানুয়ারি ২, ২০২৬
    “মৃত শহর”
    জিসান মাহমুদুল হাসান
    #রাফ_টাস্ক #mxesun

    6
    5 Comments
Skip to toolbar