Profile Photo

বিষণ্ন সুমনOffline

  • logolabbd
  • Profile picture of বিষণ্ন সুমন

    বিষণ্ন সুমন

    17 hours, 28 minutes ago

    আত্মার বেসাতি

    কষ্টের সুতীব্র দহনে পুড়ছে হৃদয়।

    পুড়ছে চোখের নোনাজল
    লুকানো আশ্বাস
    আকুল প্রহর
    সব কিছু।

    বুকের ভেতর আগুন লেগেছে।

    কোমল সাগরে এখন ঝড়ের মাতম।
    অন্ধকার মৃত্যুবৃত্তের লোভনীয় হাতছানি
    সহসা জীবন ছুঁয়ে যায়।
    বুকের রক্তাক্ত গভীরে
    নারকীয় উল্লাসের আর্তনাদ শুনি।
    বাহিরে মিথ্যার আকাশ।
    বিবস্ত্র বেশ্যার বুকের চুড়োয়
    খণ্ড খণ্ড তারা জ্বলে।

    প্রেমের নির্মম ছলনে
    আত্মার বেসাতি চলছে সর্বদা।
    অক্লান্ত বিনিদ্র রাতের ছোঁয়ায়
    হৃদয়ের গহীনে
    রক্তাক্ত ক্ষরণ ধেয়ে চলে।

    অতৃপ্ত তাড়নার অবিশ্রান্ত আস্ফালনে
    পুড়ছে শরীর
    ব্যাকুল কামনা
    এবং ভালোবাসা।

    পুড়ে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে
    একটা নিটোল জীবন।

    4
    4 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন

ডিজাইনার

স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।

Skip to toolbar