Profile Photo

বিষণ্ন সুমনOffline

  • logolabbd
  • Profile picture of বিষণ্ন সুমন

    বিষণ্ন সুমন

    14 hours, 17 minutes ago

    তোমাতে-আমাতে

    মনে রেখো
    এই যুদ্ধ তোমার আমার।

    তোমার বুকে ভাঙ্গনের গান।
    দৃষ্টিতে শ্রাবণ নিনাদ।
    বিধ্বংসী আকাংখা বয়ে যায়
    আঘাতে এবং আঘাতে তোমার।

    অথচ আমি যেন অনমনীয় ভালোবাসা।
    নিরলস হাতুড়ি পিটিয়ে
    হৃদয়ের ভগ্নপ্রায় স্বপ্নগুলো
    এক এক করে জুড়ে দেই।
    যতবার তুমি আঘাত হানো
    ততবার আমি উঠে আসি।
    নিখুঁত চাদর বোনার মত করে
    গোটা গোটা স্বপ্ন বুনি।

    কি আশ্চর্য যোগাযোগ !
    নিশ্ছিদ্র এই ভাঙ্গাগড়ার খেলায়
    আমরা দু’জন মাত্র খেলোয়ার।

    6
    5 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন

ডিজাইনার

স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।

Skip to toolbar