Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    3 days, 11 hours ago

    মেডিক্যাল হরর(Death post punk)

    ২.কম্পাউন্ড

    আউটডোর কাঁটাতারে বিদ্ধ লাশে,
    রংচটা লোহার কাঁটায় আলকাতরাতে
    মরচে-ধরা পুরু সার্জারি সূচ
    মাংসের রক্তে সারিয়ে নেয়।

    কম্পাউন্ড…
    মৃত বাতাস…
    হাহাকার….
    এই কম্পাউন্ডে, শীতল কম্পাউন্ডে
    মৃত বাতাস বয়, বিষাক্ত হাহাকার।

    বৃদ্ধ পাতার গুমোট,
    খয়েরি আকাশ।
    রক্তগুলো সাইল্যান্সার হয়ে অবিরাম
    পড়ে গলগলিয়ে আউটডোরের পেছনে,
    সরু গলির কালো নর্দমায়।

    ​দুর্গন্ধ আসছে লাশগুলো থেকে,
    শীতল রক্তের গন্ধ—আহা।
    ফ্যাকাশে মুখ, বিষ মেশানো শিরায়,
    নীল শরীরে তোমাদের চোয়াল ভাঙনে,
    এক্সপেরিমেন্ট ডায়রিতে নীরব ঠোকরে
    আর্তনাদ গুমোট মৃত্যুর হ্যালিউশিনে।

    বৃদ্ধ পাতার গুমোট, খয়েরি আকাশ—
    জমে আসছে শীতল কম্পাউন্ডে।
    জমে আসছে… শীতল কম্পাউন্ডে

    4
    3 Comments

Friends

Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
End The river
@endtheriver
Profile Photo
Puja Chakrabartty
@pujachakrabartty
Profile Photo
Sabbir Khan
@sabbirkhan
Profile Photo
আশরাফ রনজন
@mohammedashrafulislamashrafranjan
Profile Photo
Haoya Khan
@haoyakhan
Profile Photo
Nashid Tahsin
@nashidtahsin
Profile Photo
Farid Islam
@faridislam
Skip to toolbar