Profile Photo

বিষণ্ন সুমনOffline

  • logolabbd
  • অপত্য আকাংখ্যা

    কখনো কখনো বুকের ভেতরটা কঁকিয়ে উঠে।
    সমান্তরাল চেতনায় মাছের পিঠের মত
    কষ্টের উর্বর ভুমির জেগে উঠা টের পাই।
    একটা অতল সাগরে খাবি খাবার ছলে
    বেঁচে থাকার অমিয় সম্ভাবনা নিয়ে
    ক্রমশঃ মাথা উঁচু করে অনূভূতির ব-দ্বীপ।

    আকাশ কুসুম চিন্তার পরিসরে
    জীবনের ছবি যতই রাঙ্গানো হোক।
    অথৈ সমুদ্রে ডিঙ্গি নৌকোর অবগাহন
    অপরিসীম সত্যের মতই ভেসে থাকা ঢেউ।
    আমার চেতনার জোয়ার ঠেলে তা কখনোই
    আবেগের ‘তীরে আছড়ে পড়ে না।

    যোজন দুরত্বের এই যে পরিসীমা
    শুষ্ক বালুকাবেলায় নিষপ্রাণ মিছিলে
    ভেঙ্গেছে সে কবে অচেনা দূরদর্শী।
    সেই মিহি ডাকের অবিমিশ্র কামনায়
    সৃষ্টির উন্মাদনায় নিরলস পথ চলে
    হাঁটি হাঁটি পায়ে খোঁজে শেকড়ের ধ্বনি।

    আমার তেজস্বী রেনুর ফুলেল বাগানে
    অনিশ্চিত ফসলের অপার পাষান ভারে
    গোটা মৌসুম জুড়ে খরার আবাহন।
    অনুভূতির ব-দ্বীপ সে যতই জাগুক
    অকপট বীর্যের নিরেট সঙ্গমে
    তাতে গড়ে না কখনো নিবিড় নীড়।

    এক জীবনে মানুষ কতটুকুই চায়।
    চাওয়ার ভীড়ে নতুন জীবনের লোভ
    নিয়ত তাড়িয়ে বেড়ায়।
    কেউ হয় দাতা আবার কেউ হয়তো ত্রাতা।
    তবু নিজের আমৃত্যু পরিচয়ের চিহ্ন পেতে
    মাথার উপর নিজের শিরোনাম হয়ে
    একটাই চাওয়া- হোক সে জন্মদাতা।

    3
    2 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন

ডিজাইনার

স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।

Skip to toolbar