Profile Photo

ShrabonOffline

  • shrabon1
  • Profile picture of Shrabon

    Shrabon

    1 day, 14 hours ago

    কাগজের কলঙ্ক
    শ্রাবন ফাহাদ

    তুমি অতীত-
    নিশীথিনী ভয়ংকরণী,
    কোন এক কবিতা,
    যার রূপের সমাবেশে মর্ত্য হইয়া
    আত্মধ্বংসের কামনায় বসিল।

    কত হাজার কবি
    নিজ হাতে লিখিলো
    নিজের আত্মধ্বংস-
    এই আত্মধ্বংসের মাধ্যমে
    তোমাকে পাওয়া যাবে বলিয়া,
    তুমি যে ছল আঁকিয়াছো।
    তা বড় বিভীষিকাময়ই

    বর্ণনা করার জন্য তোমাকে
    ব্যস্ত হইয়া উঠিল সকল কবি-
    লাগিল ছুটিতে খুঁজিতে
    সর্বস্ব উপমা, রূপক, অলংকার,
    যাহা দিয়ে সাজাইবে তোমাকে
    তাহাদের মনের মতন।

    চাঁদনীও লজ্জা পাবে,
    রবিও তীব্রতা হারাবে।

    নীল জ্যোৎস্না শুধু তোমাকে
    দেখিবার লাগি আসিবে।
    জোয়ার-ভাটা, ঢেউ
    তোমার মনের মত বইবে।

    ছন্দের ঢেউ হার মানাবে সাগরকে,
    সৌন্দর্য আমন্ত্রণ জানাবে ঈশ্বরকে-
    তবুও তুষ্ট করবে না কবির মনকে;
    কলমের কালি
    কলঙ্কিত করবে না কাগজকে।

    তবুও তুমি স্বার্থপরী কবিতা-
    দাও না কবিদের ভালোবাসা।
    মোহমা-মায়ার জালে,
    আকাঙ্ক্ষার সাগরে ডুবিয়ে মারো।

    এত কিছু জেনেও তোমার প্রেমের জন্য
    কবিরা এমন লোভী হয়ে ওঠে
    সেই লোভ নিশ্চয়ই
    করবে তাদের অমর।

    তুমি না বাঁচলে কিভাবে
    বাঁচবে আগামীর কবিরা?
    আর কে করবে তাদের পাগল?

    2
    5 Comments
Skip to toolbar