-
উচ্চারণে তুমি সবসময় প্রকাশিত নও,
তবু হৃদ্মাঝারে তোমার ছায়া লেগে থাকে।
অনুস্বার যেমন স্বতন্ত্র না হয়ে শব্দশরীরে মিশে—
তার সুর, তার অনুরণন,
তার পূর্ণতা তৈরি করে।
তুমিও তেমন জুড়ে থাকো আমার
সমস্ত বাক্যে, সমস্ত নীরবতায়,
সমস্ত অপ্রকাশিত স্বীকারোক্তিতে।আমি যখন অন্য কথা বলি,
সেখানেও তোমার ছায়া থেকে যায়;
আমি যখন চুপ করে থাকি,
সেই নীরবতারও একটি গোপন উচ্চারণ তুমি।হসন্তে অক্ষরের অন্ত হয়,
কিন্তু অনুস্বার শব্দের ভেতর থেকে যায়—
অদৃশ্য অথচ অবিচ্ছেদ্য।তাই তোমাকে আমি ভালোবাসি না শুধু,
আমি তোমাকে বয়ে বেড়াই মনের ভিতর।
যেমন শব্দ নিজের অন্তর্গত অনুস্বারকে বহন করে,
আমি তেমনি অস্তিত্বের গভীরে তোমাকে বয়ে বেড়াই।জুন ৯, ২০২৬
অপূর্ণ প্রেমের মতো— “অনুস্বার”
জিসান মাহমুদুল হাসান
#রাফ_টাস্ক #mxesun2 Comments
Friends
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



শব্দের ভেতর মিশে থাকা….🤍