-
চন্দ্রবিন্দুর মতো তুমি— দৃশ্যমানের চেয়ে অনুভবে বেশি।
অক্ষরের মাথায় নীরবে বসে থাকো,
অথচ স্পর্শে বদলে যায় উচ্চারণের স্বর।
তোমার কোনো দখলদারি নেই শব্দে;
শুধু উপস্থিতিই তার সৌন্দর্যের কারণ।তেমন করেই তুমি—
না জড়িয়েও জুড়ে থাকো,
না থেকেও দুচোখ ভরে বসো।আমি যখন দুঃখ লিখি,
সেখানে তোমার কোমলতা মিশে যায়;
আমি যখন আনন্দ লিখি,
সেখানে তোমার অনুরণন শোনা যায়।তোমাকে ছুঁতে পারি না সরাসরি—
যেমন ছোঁয়া যায় না কোনো শব্দের নাসিক্য দীর্ঘশ্বাস।
শুধু অনুভব করা যায়, ধ্বনির অন্তর্লীন কম্পনের মতো।তবু তুমি থেকে যাও—
শব্দের নয়, শব্দের আড়ালে;
ধ্বনির নয়, ধ্বনির ভেতরে;
স্পর্শের নয়, স্পর্শের স্মৃতিতে।তুমি সেই অপূর্ণ প্রেম,
যার কোনো অধিকার নেই,
তবু যার উপস্থিতি ছাড়া সম্পূর্ণ হয় না কোনো উচ্চারণ।জুন ৯, ২০২৬
অপূর্ণ প্রেমের মতো— “চন্দ্রবিন্দু”
Xesun Mahmudul Hasan
#রাফ_টাস্ক #mxesun3 Comments
Friends
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



অনুভবে মিশে থাকা নীরব প্রেম….🤍