-
তুমি একটা নক্ষত্র দেখে আকাশ চিনতে চাও,
আর আমি সমগ্র রাত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি।তুমি আমার হাসি দেখেছ,
কিন্তু ভেতরে আগ্নেয়গিরির লাভা দেখোনি।
তুমি আমার নীরবতা শুনেছ,
কিন্তু তার নিচে চাপা পড়ে থাকা আর্তনাদ শোনোনি।বোঝ না, তুমি কিচ্ছু বোঝ না।
অরুন্ধতি,
ধ্রুবতারার দিকে আঙুল তুলে গল্প বলা সহজ।
কিন্তু কোনো নক্ষত্রের নিভে যাওয়ার আগে
তার শেষ আলো কত দূর ভ্রমণ করে,
সেই হিসাব জানো না।তুমি দুঃখকে শুধু চোখের জল ভেবেছ,
আমি তাকে নক্ষত্রমণ্ডল বানিয়ে বয়ে বেড়িয়েছি।তুমি ভালোবাসাকে একটি নাম দিয়েছ,
একটি মুখ দিয়েছ,
একটি মানুষের মধ্যে বেঁধে রেখেছ;
আর আমি?
আমি তাকে আকাশের মতো বিস্তৃত করে
হারিয়ে ফেলেছি নিজেরই ভেতর।না তুমি বোঝ না, তুমি কিচ্ছু বোঝ না।
নইলে কেনো প্রতিবার মরে গিয়ে
আমাকে একাই জেগে উঠতে হয়?
তোমার বুকে কী একবারও শীত লাগে নি!যেদিন বুঝবে; সেদিন দেখবে—
আমার কপালে যে কালপুরুষ,
বুকে যে যজ্ঞকুণ্ড,
হৃদয়ে যে সপ্তর্ষি জ্বলছে,
সেগুলো আমার অহংকার ছিল না।ওগুলো ছিল আমার বেঁচে থাকার ক্ষতচিহ্ন।
“প্রলাপ-৭ (অবশেষ)”
জিসান মাহমুদুল হাসান
জুন ১৩, ২০২৬
#mxesun #প্রলাপ_আমার1 Comment
Friends
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


বিষাদমাখা নক্ষত্রের একাকী পথচলা…🤍