Profile Photo

মোঃ মাহফুজুর রহমানOffline

  • সুখ পাখি তুই কোথায় থাকিস?
    মোঃ মাহফুজুর রহমান

    ​সুখ পাখি তুই কোথায় থাকিস?
    দেখা দে না মোরে,
    জীবন হইলো পুইড়া ছাই
    খুঁজতে খুঁজতে তোরে।

    ​শহরে খুঁজেছি, নগরে খুঁজেছি
    খুঁজেছি গ্রামের ঘরে,
    পাইনি তবু কোথাও খুঁজে
    ও সুখ পাখি তোরে।

    ​কোন কোণে তুই লুকিয়ে থাকিস?
    তোর কিসের এত ভয়?
    রাখবো তোরে খুব যতনে
    শুধু একবার কাছে আয়।

    ​তোর জন্য কত কী করেছি
    রেখেছি জীবন বাজি,
    বৃষ্টিতে ভিজেছি, রোদে পুড়েছি
    শুধু তোকেই পাওয়ার লাগি।

    ​তোর জন্য এখনো দুঃখ সহছি
    সহছি হাজারো জ্বালা,
    তবুও দেখা পেলাম না তোর
    এই জীবনের শেষ বেলা।

    3
    2 Comments
    • সুখের খোঁজে আজন্ম হাহাকার….🤍

    • সুখ যেন সত্যিই এক অধরা পাখি
      সুখ পাখি” রূপকটি কবিতাটিকে বিশেষ আবেগময় করে তুলেছে।

Skip to toolbar