Profile Photo

এম এস ইউ ইমরানOffline

  • IMRAN9267
  • Profile picture of এম এস ইউ ইমরান

    এম এস ইউ ইমরান

    4 years, 11 months ago

    কবিদের প্রৌঢ়ত্ব হয় না
    _____________________

    কবিদের প্রৌঢ়ত্ব হয় না।
    ওরা আজন্ম তরুন থাকে।
    পায়ে ভর করে হাঁটতে না পারুক ।
    প্রজাপতির ডানায় ভর করে –
    ঠিকই ছুটে বেড়াতে পারে সুদূর দিগদিগন্তে।

    অফুরন্ত কালির সমাহারে —
    কবিদের একটা কলম থাকে।
    ভাঁজ পড়া গায়ে জোর না থাকুক ।
    কলমের জোরালো কষাঘাতে –
    ঠিকই ভেঙে দেয় সমাজের যত উচ্ছৃঙ্খলতা ।

    চিত্তযোগে গুপ্তরহস্যপূর্ণ —
    কবিদের একটা চোখ থাকে।
    ছানি পড়া চোখে কিছুই না দেখুক।
    সেই রহস্যপূর্ণ চোখ দিয়ে
    ঠিকই দেখতে পারে প্রকৃতির সব সুন্দরতা ।

    রোমাঞ্চ কিংবা বিরহমাখা
    কবিদের কিছু নির্ঘুম রাত থাকে।
    দাম্পত্য জীবনে না-হয় ঝং ধরুক।
    কবিতা লিখার খাতিরে —
    ঠিকই প্রেমালিঙ্গণের ঝড় উঠে মাঝরাত্তিরে।

    কবিদের কখনো মৃত্যু হয় না
    ওঁরা বইয়ের পাতায় অমর থাকে।
    দম ফুরিয়ে মাটির গর্ভে লুটিয়ে পড়ুক ।
    রেখে যাওয়া শব্দাক্ষর দিয়ে —
    ঠিকই কথা বলে যায় পর-প্রজন্মগুলোর সাথে।

    2 Shares
    7
    12 Comments
    • কবি তার সৃষ্টিতে চিরজৌবনা। অভিনন্দন তোমাকে।

    • কবি-সাহিত্যিকদের এই এক সুখ। মনের যত কল্পনা মিশিয়ে কালিতে কত সহজেই লিখে চলে শত রঙ্গীন জীবনের গল্প। সে লেখার মাঝেই নিজেকে বিলিয়ে দেয় উজাড় করে দেয় সর্বস্য দিয়ে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 17 October 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন

    • অভিনন্দন।

    • দারুণ বলেছেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 24 July 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা নিরন্তর

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 25 April 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 04 February 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar