-
হ্যালুসিনেশন
জাকের আদিত্যএই শতাব্দী পুরনো বাড়িতে আমি সিড়ি বেয়ে তিনতলার করিডোর ধরে হেঁটে চলেছি। পলেস্তারা খসে পড়েছে। জায়গায় জায়গায় কিছুটা ভাঙাচোরা। করিডোরের পাশের দেয়ালে বাংলা অক্ষরে কিছু ছন্নছাড়া কথা। কোন শিশুর হাতেখড়ির আলপনা মনে করিয়ে দেয় হয়তো একসময় এই বাড়িটিতেও ছিলো প্রাণ, আনন্দ, প্রেম, বিরহ হাসি কান্নার খুনসুটি। করিডোর ধরে এগিয়ে গেলে তৃতীয় ঘরটির ভারী দরজার আড়ালে একটু যেন আলোর ঝলক।
হঠাৎ একটা অদ্ভুত শব্দ। আমি ওপরে তাকাই। একটা শাদা লক্ষী পেঁচা উড়ে যায়। আমি দেখি ছাদের ভাঙা অংশ দিয়ে একাকী নির্জন জোছনা কিভাবে বাড়িটিতে প্রবেশ করে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। রূপোর থালার মতো একটি চাঁদ। আমি ভারী দরোজার ওপাশে কি আছে জানার জন্য সাবধানে উঁকি দেই। এ কী? দরোজার ওপাশে পুরোটাই শাদা কালো। সেই শাদা কালো পৃথিবীতে একজন অপূর্ব রমণী আয়নায় নিজেকে দেখছে। সেও শাদাকালো। শুধু তার কাজলের রঙ নীল। তরুণী সমস্ত মনোযোগে আয়নায় নিজেকে প্রস্তুত করছে। আমি বিস্ময়ে দেখি। ভেসে আসছে কোন এক অপার্থিব সুর।
মিউ মিয়াও । তাকিয়ে দেখি একটা কাল বিড়াল। করিডোরের শেষ প্রান্তে। আমি আবার দরোজার ওপাশে কি হচ্ছে জানার জন্য তাকিয়ে দেখি কিছু নেই। নেই, নেই, কিছুই নেই।
একটা কান্নার শব্দ। তাকিয়ে দেখি সবুজ মাঠে এই ভাঙা বাউন্ডারি ওয়ালের ওপাশে জয়িতা কাঁদছে। কি হয়েছে আমার জয়িতার? আমি বাউন্ডারি ওয়ালের বাঁধা টপকাতে লাফ দিতেই দেখি কেউ নেই। কোন সবুজ নেই, কোন কান্না নেই। শুধু আছে পোড়া বাড়ির পাষাণ পাথরের এক তলার শূন্য মেঝে যা আমার পতনের জন্য উন্মুখ জেগে আছে।
8 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



দারুণ এক পরাবাস্তব জগতের মধ্য দিয়ে নিয়ে গেলেন! শতাব্দী পুরনো বাড়ি, সাদা-কালো পৃথিবী, আর নীল কাজলের রমণী—সব মিলিয়ে বর্ণনাশৈলী এত জীবন্ত ছিল যে অবচেতন মনের সেই হ্যালুসিনেশন বা বিভ্রমটা পাঠক হিসেবে আমিও স্পর্শ করতে পারছিলাম।