Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • আ্যথলেট ফুটবলার

    মিসাইল, বোমা হামলায়
    ভাঙোনি তোমরা রাষ্ট্রের অবকাঠামো;
    সে রাষ্ট্রের জনপথে, রাজপথে
    অগণিত মানুষের লাশের স্রোত।

    সে রাজপথে একজন—
    সহিংসতা, গণহত্যা, যুদ্ধ বন্ধে
    বাস্তুচ্যুত মজলুম শ্রেণি জনতার
    অধিকার আদায়ের প্রতিনিধি।
    পেতে চাইনি তারকা খ্যাতি,
    তবু বিশ্ব শান্তি-সম্প্রীতি
    মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে,
    তোমাদের নিধনের মিশনে
    তাকে দেওয়া হলো
    তকমা—অ্যাথলেট, তারকা।

    স্টেডিয়ামের কর্নারে খুলেছো
    ফিলিস্তিন-গাজার বন্দী শিবির।
    সে অ্যাথলেট তার
    ফুটবলার হবার স্বপ্ন,
    আর স্বজন হারানো বিষাদের চোখে
    দেখছে দানবদের আড়ালের সব কুকীর্তি।

    3
    1 Comment
    • শুধু একজন অ্যাথলেটের গল্প নয়, যুদ্ধের মধ্যে হারিয়ে যাওয়া হাজারো স্বপ্নের প্রতিচ্ছবি
      সুন্দর চিন্তার প্রতিফলন।

Friends

Profile Photo
Kishor Kanok
@kishorkanok-2
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
End The river
@endtheriver
Profile Photo
Puja Chakrabartty
@pujachakrabartty
Profile Photo
Sabbir Khan
@sabbirkhan
Profile Photo
আশরাফ রনজন
@mohammedashrafulislamashrafranjan
Skip to toolbar