Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • কষ্ট হয় না?
    এইযে ভালোবাসো,
    তারপরও মুখ বুজে আছো।
    এমন আত্মঘাতী শোক নিয়ে থাকো কী করে?

    আমি জবাব দিই না।

    কারণ কিছু দুঃখের কোনো ভাষা থাকে না,
    শুধু দীর্ঘ সহবাস থাকে।

    যেমন বহু বছরের পুরোনো ক্ষত
    একসময় ব্যথা দেওয়া ছেড়ে দেয়,
    অথচ শরীর ছেড়ে যায় না—
    তেমনি কিছু না-পাওয়া
    রক্তের ভেতর শিকড় গেঁড়ে বসে।

    তখন আর তাকে বয়ে বেড়াতে হয় না,
    সে-ই মানুষটাকে বয়ে নিয়ে চলে।

    আর ভালোবাসা?
    সে তো কোথাও যায়নি।
    সন্ধ্যার আজানের মতো দূর থেকে ভেসে আসে এখনো—
    শুধু তার শোকটাকে অভ্যাস করে নিয়েছি।

    নভেম্বর ১১, ২০২২
    “আত্মঘাতী শোক”
    Xesun Mahmudul Hasan
    #mxesun #নাম_সোনালু

    3
    2 Comments

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Saro
@saro
Profile Photo
Redwan Khan
@redwan-khan
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar