Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 days, 4 hours ago

    পুরোনো ডাইরি
    হালিমা বিনতে খালেক
    ১২/০৬/২৬

    পুরোনো ডাইরি খুলে পেলাম বাবার ছবি,
    যে রোজ যেত কাজে, জেগে ওঠার আগেই রবি।

    ফিরত দিন শেষে, এলোমেলো বেশে,
    ঘামে ভেজা গা,হাফ ছাড়তো ক্লান্তির রেশে।

    দুচোখে এঁকে কত স্বপন, করেছে সুখের বীজ বপন,
    সংসারের চাহিদা করতে পূরণ, খেটেছে সারাজীবন।

    এতো খাটুনির পরেও নেই কোন অভিযোগ,
    সবার সুখের মাঝেই সুখ করেছে উপভোগ।

    মাথায় ছিল সংসারের হাজারো বুঝা,
    কখনো মলিন হয়নি মুখ,রয়েছে সোজা।

    তবুও দিন শেষে মুখ ভরা তৃপ্তির হাসি
    সুযোগ পেলেই জড়িয়ে ধরে বলতো ভালবাসি।

    বৃক্ষের মতো দিয়ে গেল ফুল, ফল, ছায়া,
    আহ! আর কি কখনো পাবো বাবার মতো মায়া?

    6
    8 Comments
Skip to toolbar