-
মৌন মনন অবরুদ্ধ কপাট যেন,
অঙ্গুলি আবদ্ধ শব্দ প্রদর্শনে,
থেমে থেমে ছোটে__
অদেখা অতীতের রুদ্র ছবিপট ঘিরে
মগজ ঘোরে রাশিরাশি স্বপ্ন সহযোগে।
সদা উৎসুক লাল সবুজের
রঙিন দৃশ্য আঁকতে।
কথা আসেনা, আসেনা ছন্দ ধারা,
যেমন- নিয়মিত বয়ে চলে
বাধাহীন ঝর্ণা প্রবাহ।
না দেখা ভবিষ্য-আঁধারি আবহ
বেঁচে থাকবার, বেড়াল শরীরী তুলতুলে
ভালোবাসা পাবার লালসা
ঘোরে ফেরে হৃদয়ী অভ্যন্তরে।।~০৫ জুন, ২০০৬ খ্রিস্টাব্দ।
8 Comments
চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।
সোহেল রানা (রকেট মণ্ডল)
Friends
আব্দুস সেলিম
@mdabdussalim
Hussain Entazie
@hussainentazie
MAHMUD HAYAT
@mahmudhayat
Kazi Adam
@kaziadam
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
সাবিনা ইয়াসমিন জারা
@shakilayasmin715gmail-com
হাসান তারিক
@bohemian
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
Dark Venum
@darkvenum


নীরবতার ভেতরেও এত শব্দ থাকতে পারে—অসাধারণ!