Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • আয়াত শোনাও ধৈর্য ধরবার জন্যে,
    নইলে আমি পৃথিবীর বিরুদ্ধে লড়তে যাবো।

    এই যে প্রতিদিন বুকের ভেতর
    এক অদৃশ্য কেয়ামত ঘটে, তার কোনো সাক্ষী নেই।
    সবাই দেখে আমি চুপচাপ আছি, কেউ দেখে না—
    আমার ভেতরে কত সভ্যতা ধ্বংস হয়ে গেছে।

    আয়াত শোনাও,
    এমন কোনো বাণী শোনাও
    যা মানুষের ভাঙা পাঁজরে
    আবারও বিশ্বাসের হাড় গজিয়ে দেয়।

    কারণ আমি ক্লান্ত।
    শুধু অপেক্ষা করতে করতে নয়,
    মানুষকে মানুষ ভেবে ভুল করতে করতেও ক্লান্ত।

    আমি দেখেছি,
    সবচেয়ে ধারালো ছুরির নাম প্রতারণা;
    সবচেয়ে দীর্ঘ যুদ্ধের নাম স্মৃতি।
    আর সবচেয়ে বড় নির্বাসন—
    প্রিয় মানুষের ভিড়েই একা হয়ে যাওয়া।

    তাই আয়াত শোনাও ধৈর্য ধরবার জন্যে,
    নইলে আমি পৃথিবীর বিরুদ্ধে লড়তে যাবো।
    আমি গিয়ে জিজ্ঞেস করবো—
    কেন এত অসম বণ্টন?
    কেন কারও কপালে বসন্ত,
    আর কারও ভাগ্যে পাতা ঝরা সান্ধ্য?

    জুন ২১, ২০২৫
    আয়াত শোনাও- (কৃষ্ণগহ্বর)
    Xesun Mahmudul Hasan
    #নীল_নিমজ্জন #mxesun

    4
    3 Comments
    • আত্মার ক্লান্তি শব্দে ধরা পড়েছে।

    • আয়াত চাই, ধৈর্যের জন্য….🖤

    • ভেতরের নীরব কেয়ামতের এমন শক্তিশালী ভাষ্য সত্যিই মুগ্ধ করল
      কবিতাটি যেন ক্লান্ত আত্মার এক নীরব দোয়া

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Saro
@saro
Profile Photo
Redwan Khan
@redwan-khan
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar