Profile Photo

মোঃ মাহফুজুর রহমানOffline

  • তুমি আমায় পাগল করোনি
    — মোঃ মাহফুজুর রহমান

    ​তুমি আমায় পাগল করোনি,
    ওই খোদাই পাগল করেছে,
    তোমার প্রতি প্রেম দেখে যে
    খোদারও ঈর্ষা হয়েছে।

    ​তোমার মায়ায় পড়ে আমি
    গেছিলাম খোদাকে ভুলে,
    তাই তো খোদা ঈর্ষা করে
    তোমার থেকে আমায় করলো দূরে।

    ​আমার এ হাল দেখে যেন তোমার
    চোখে না আসে জল,
    তোমাকে কখনো দোষ দেবো না
    এ যে আমারই কর্মফল।

    ​আমার কথা ভেবে তোমার
    কী লাভ হবে বলো?
    খোদা যা করেন ভালোই করেন,
    এবার আমার চিন্তা ছাড়ো।

    ​যাও তোমাকে মুক্তি দিলাম,
    উড়ে যাও নীল আকাশে,
    ফিরতে যদি মন চায় কভু,
    এসো এই হৃদয়ের পাশে।

    7
    6 Comments
Skip to toolbar