-
হেলেন, তোমাকে হারিয়েছে এই প্যারিস।
তবে ট্রয়ের প্রাচীর ভাঙার আগে
আমার ভেতরে ভেঙেছিল এক নগর।
ইতিহাস সে কথা লেখেনি।ইতিহাস রাজাদের নাম মনে রাখে,
যুদ্ধের কারণ মনে রাখে,
জয়ী সেনাপতির নাম মনে রাখে—
কিন্তু যে মানুষটি একজনকে হারিয়ে
নিজের সমগ্র পৃথিবী হারিয়েছে,
তার নাম ইতিহাসের প্রয়োজন হয় না।আমি কোনো ঋষি নই। সেই প্যারিস—
যে একদিন সৌন্দর্যের বিচারে
দেবীদের মধ্যে বেছে নিয়েছিল ভালোবাসাকে।
অ্যাথেনার প্রজ্ঞা নয়, হেরার সাম্রাজ্য নয়,
আমি বেছে নিয়েছিলাম আফ্রোদিতির প্রতিশ্রুতি।সেদিন থেকেই আমার নিয়তি লেখা হয়ে গিয়েছিল।
মানুষ ভাবে ট্রয় ধ্বংস হয়েছিল একজন নারীর জন্য।
না। ট্রয় ধ্বংস হয়েছিল, একটি নির্বাচনের জন্য।
একটি আকাঙ্ক্ষার জন্য।
একটি “তোমাকে চাই” বলার দুঃসাহসের জন্য।তোমাকে হারানোর পর আমি বুঝেছি—
সব প্রেমের ভেতরে একটি ট্রয় লুকিয়ে থাকে।
বাইরে থেকে প্রাচীর যতই উঁচু হোক,
ভেতরে কোথাও একটি কাঠের ঘোড়া অপেক্ষা করে।
স্মৃতির ছদ্মবেশে।
বিশ্বাসের ছদ্মবেশে।
অথবা ভালোবাসার।জুন ২৩, ২০২৬
“নির্বাচনের নিয়তি”
Xesun Mahmudul Hasan
#নীল_নিমজ্জন #mxesun3 Comments
Friends
Hridoy
@solayman-uddin-hridoy
শরীফ খান
@sharifkhan
Saro
@saro
Redwan Khan
@redwan-khan
রিফায়াত নিগার
@refayat-nigar
সাবিত রিজওয়ান
@rejon
Poly Alam
@butterflywords
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir



nice