Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • “কী সর্বনাশিনী বিষ পান ক’রে মধুক্ষরণের
    মতো প্রেম দিয়ে গেলে ভুল বাংলাদেশে—
    অবিস্মরণীয় প্রেম দিয়ে গেলে ভুল বাংলাদেশে।”
    — শক্তি চট্টোপাধ্যায়

    আজ আমি সেই ভুল দেশেরই বিভক্ত নাগরিক।
    এখানের দেশপ্রেমিক পরাধীনতার শিকল পরে।
    এখানে বিশ্বাসঘাতকরা রাষ্ট্রীয় উপাধিতে ভুষিত।
    এখানে বাঁচার জন্য রাজনৈতিক পরিচয় লাগে,
    অধিকার নামটা ডাস্টবিনে লিখা, স্বাধীনতাকে
    তারা জোর করে নিজের বিছানায় বেঁধে রেখেছে,
    ক্ষমতা এখানে প্রতিটি লাশের সঙ্গে আরও উঁচু হয়।
    তবুও ভুল বাংলাদেশ বলবেন না।

    মানুষ যদি দেশের পরিচয় বহন করে
    তবে এই দেশ আমার না, আমি এখনো বাংলাদেশি।
    আর দেশ যদি মানুষের পরিচয় গড়ে দেয় তবে
    বেদখল হয়ে গেছে সোনার বাংলাদেশ, বিগত
    শোষকদেশের ঘৃণ্যবাহিনীর ধৌতমস্তিষ্কের আঁধারে।
    যেখানে দেশপ্রেম জন্মের পর থেকেই নির্বাসিত।
    যেখানে হত্যার উল্লাসে বিজয় উদ্যাপন করা হয়।
    তবুও ভুল বাংলাদেশ বলবেন না।

    যে প্রেম রেখে গিয়েছিলেন আপনি,
    আমরা তাকে রাষ্ট্রের চোখে বিচার করেছি—
    কখনো অবৈধ, কখনো অপ্রয়োজনীয় অথবা
    সংখ্যালঘু এক কবির অযাচিত আবদার বলে
    তাকে সরিয়ে দিয়েছি নিজেদের জীবন থেকে।
    তবুও ভুল বাংলাদেশ বলবেন না।

    দেশ শুধু পতাকা নয়, দেশ শুধু ইতিহাসও নয়—
    দেশ আসলে সেই মুখ, যে আমাকে চিনে না,
    তবুও আমার সব দুঃখ নিজের মনে করে নেয়।
    এমন সর্বনাশিনী বিষের এক বিশ্বাস এখনো আছে।
    তাই ভুল বাংলাদেশ বলবেন না।

    এমন বিশ্বাসে আমি আজও দাঁড়িয়ে থাকি—
    হৃদয়ের হারানো মানচিত্র হাতে,
    যেখানে সীমান্তগুলো মানুষের বুকের ভেতর টানা।
    আর আহত পাখির মতো বলি ভুল দেশ বলে কিছু নেই,
    ভুল মানুষ দিয়ে বানানো একটা সঠিক ব্যথা আছে শুধু।
    তাই ভুল বাংলাদেশ বলবেন না।

    “ভুল বাংলাদেশ”
    জুন ২৮, ২০২৬
    Xesun Mahmudul Hasan
    #mxesun #নীল_নিমজ্জন

    2
    3 Comments

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Saro
@saro
Profile Photo
Redwan Khan
@redwan-khan
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar