-
যত্ন করে যন্ত্রণা দাও।
ক্ষত যদি দাও, তবে আঙুল রেখো তার উপরও।
ক্ষতেরও তো ইচ্ছে করে
তোমার স্পর্শ নিয়ে ধীরে ধীরে সেরে উঠতে।যত্ন করে যন্ত্রণা দাও।
যদি ঝড় নামাও, তবে বুকে বৃষ্টিও হয়ে থেকো।
ধ্বংসেরও তো ইচ্ছে করে
তোমার হাত ধরে আবার সবুজ হতে।যত্ন করে যন্ত্রণা দাও।
অভিমান যদি দাও, তবে পাশে থেকো নিরবে।
কখনো শব্দ ফুরিয়ে গেলে,
আমার দীর্ঘশ্বাসই ক্ষমা চেয়ে নেবে।যত্ন করে যন্ত্রণা দাও।
কষ্ট যদি দাও, তবে চোখ রেখো আমার চোখে।
ভালোবাসার আঘাতে দু’জনই আহত হই—
আমি রক্ত দেখাই, আর তুমি দেখাও কান্না।যত্ন করে যন্ত্রণা দাও।
দূরে যদি যাও, তবে ফেরার খোলা রেখো।
ভেঙে যদি দাও, ভাঙা টুকরোর খবর রেখো।
কাঁচের মতো আমি ভাঙনের শব্দে ভয় পাই।যত্ন করে যন্ত্রণা দাও।
যন্ত্রণা হয়, যখন যন্ত্রণা দাও না।
যেদিন আমার কষ্টটুকুও তোমার কাছে পৌঁছাবে না,
সেদিনই বুঝবো— ভালোবাসা নয়,
যত্নটাই নিঃশব্দে মরে গেছে, এপিটাফে অবহেলা লিখে।জুন ২৮, ২০২৬
“যত্ন করে যন্ত্রণা দাও”
Xesun Mahmudul Hasan
#mxesun #নীল_নিমজ্জন2 Comments
Friends
Hridoy
@solayman-uddin-hridoy
শরীফ খান
@sharifkhan
Saro
@saro
Redwan Khan
@redwan-khan
রিফায়াত নিগার
@refayat-nigar
সাবিত রিজওয়ান
@rejon
Poly Alam
@butterflywords
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir


সব বিচ্ছেদ দূরত্বে হয় না; কিছু বিচ্ছেদ শুরু হয় যত্ন হারিয়ে যাওয়ার দিন থেকে।