Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জার্নাল_নির্জন নিসর্গে

    এই নির্জন নিসর্গে আমি আজ একা। নিজের সঙ্গ নিজের কাছেই প্রিয় মনে হয়। আমি এখন অনেকটা সময় পেয়েছি বিষয় গুলো নিয়ে ভাবার জন্য। ঐ মিথ্যে কথার শহর থেকে আমি অনেক দূরে। এখন আর নেই মুখোশের আয়োজন। নির্বাসনের এই কুটির আমার পর্বত উচ্চতায় একাকী কিন্ত পোক্ত।
    কী ভীষণ একটা জীবন পেরিয়ে এলাম। আপন হল পর আর পর হল আপন। জীবনের অনেকটা সময় পেরিয়েই আজ রাতে আর প্রতিদিনের মতো খেরোখাতার হিসেব করতে হবে না । আমিও অনুভব করি না কোন উদ্যম। কি হয়েছিলো তার অনেকটাই আমার জানা। কিন্তু একটি ঘটনার অনেকগুলো ব্যাখ্যা আছে। কি লাভ এসব ভেবে। সবকিছু উপেক্ষা করে আজ রাতে আমি সময় কাটাতে চাই শিল্প, সাহিত্য,সঙ্গীতের সাথে। আর নেই কোন পিছুটান। এবার থেকে নিজেকে একটু সময় দেবো। অন্যদের জন্য সবসময় চিন্তা না করে একটু নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত।এই নির্বাসনের কাঁচ ঘর একটা অমীমাংসিত রহস্যই থেকে যাবে। আমিও আর ভাবি না। তারচেয়ে শিল্প, সাহিত্য, কবিতা, গানে আজকের রাতটা আমার হয়ে থাক।

    7
    3 Comments
Skip to toolbar