-
বৃক্ষ ক্রন্দন
এবার নিয়েছি বেছে নিরপেক্ষ বৃক্ষজীবন।
বড় মাছ ছোট মাছকে খাক,
একচোখা দানব নাচুক পৃথিবীতে ধেই ধেই,
মত্ত হাতী পদ-পৃষ্ট করুক পোয়াতি ফসল……
আরো বেশি বেশি বোমা পড়ুক উৎসব-মুখর গ্রামে,
সবুজ গ্রাম-গুলোতে হোক হিরোশিমা উৎসব।গান থেমে যাক
হাসি থেমে যাক
থেমে যাক বিয়ের উৎসব।
শিশুদের রঙধনু খেলা থেমে যাক
(বেজে উঠুক বেগুন-পোড়া মানুষের মরণ চিৎকার….
পাখিগুলো বিকলাঙ্গ হোক
ভোরের সূর্য যেন জামদানি শাড়ি পড়ে আর নৃত্য না করে ডানপিঠে পুঁটিমাছের মত……
শশাংকের কালো হাত ছেদন করুক আরো বেশি বোধিবৃক্ষপ্রিয়তমা রাফা আর জেনিনের সাদা বুকের উপর
কিলবিল কিলবিল করুক সারিবদ্ধ বিচ্ছু, সরিসৃপ……..
তবুও কাঁদব না আর চিৎকার করে
অসভ্যের মত…
বেছে নিব নিরপেক্ষ বৃক্ষজীবন…
হয়তো কাঁদবো, তবে নাকি স্বরে…3 Comments
Friends
শিপন সরকার
@shepon
Md shohag rana
@shohag9011
Syed Farah
@syedfarah
BONI AMIN
@boniamin
সাবিত রিজওয়ান
@rejon
অভিমানী মন
@ovimanimon
মো: নাজমুল আখতার
@faith
ইফতিশা খানম
@eftishakhanam
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman


নিরপেক্ষতার ছদ্মবেশে নীরব কান্না ….🌳