Profile Photo

মুহাম্মদ আবুল হুসাইনOffline

  • Muhammad-Abul-Hussain
  • অদৃশ্য সুতোর টান

    রাজধানী থেকে অনেক দূরের একটি জেলা। মানচিত্রে ছোট্ট একটি বিন্দু, কিন্তু সেখানে লুকিয়ে ছিল হাজার কোটি টাকার এক অন্ধকার সাম্রাজ্য।

    সাম্রাজ্যের কোনো রাজা ছিল না, কোনো সিংহাসনও ছিল না। ছিল শুধু কিছু ফাইল, কিছু সিলমোহর, কিছু স্বাক্ষর, আর কয়েকজন মানুষ, যারা রাষ্ট্রের পোশাক পরে রাষ্ট্রকেই নিঃস্ব করছিল।

    বছরের পর বছর ধ…Read More

    4
    2 Comments
    • স্বাক্ষরহীন কলমেই সাম্রাজ্য কাঁপে…..🤍

    • দুর্নীতির অদৃশ্য কাঠামো এবং তার বিরুদ্ধে একজন সৎ নারী কর্মকর্তার একক প্রতিরোধের আখ্যান
      সুন্দর লিখছেন

  • এক টুকরো আসমানি রোদ

    সকাল থেকেই আসলাম সাহেবের পাঁচতলার ফ্ল্যাটটা বড় বেশি নিস্তব্ধ। ড্রয়িংরুমের কোণায় রাখা বিশাল ফ্রিজটা গোঁ গোঁ শব্দে জানান দিচ্ছে সে আজ পূর্ণগর্ভ। অথচ সত্তরোর্ধ্ব আসলাম সাহেবের বুকের ভেতরটা আজ যেন মরুভূমির মতো খাঁ খাঁ করছে।
    রিটায়ার্ড লাইফটা তাঁর কাটছে এক অদ্ভুত যান্ত্রিকতায়। দুই ছেলে আর এক মেয়ে—সবাই বিদেশে থিতু। কেউ কানাড…Read More

    4
    3 Comments
  • মহিমা ও মুখোশ

    গ্রামের নাম শান্তিপুর হলেও কুরবানির ঈদ আসার মাসখানেক আগে থেকেই সেখানে এক অশান্ত লড়াই শুরু হয়। এই লড়াইয়ের প্রধান দুই নায়ক হলেন ‘হাজী ভিলা’র মালিক আলহাজ্ব মতিন সাহেব এবং তাঁরই খালাতো ভাই, শহরফেরত ব্যবসায়ী আনিস চৌধুরী। তাঁদের লড়াইটা ঠিক শত্রুতার নয়, বরং ‘কার চেয়ে কার দাপট বেশি’ তা প্রমাণের।

    ঈদের সাত দিন আগে আনিস চৌধুরী ঢাকা থেক…Read More

    3
    2 Comments
  • দ্রাবিড় পুত্র

    কুয়াশার পাড়ে রোদ ঝলমল
    মহেঞ্জোদারো-হরপ্পা মেয়ে
    ভালোবাসার খিলিপান সাজে
    পূর্ব-পুরুষের খেলনাপাতি কোলাহল করে
    বাঙলায়, দ্রাবিড় আঙ্গিনায়।
    সাগরের বুকে সাম্পান ভাসে
    ভাসে দ্রাবিড় পুরুষ, নূহের পুত্র
    দৃষ্টি তার বহুদূর, চিলের মত
    সাগর সঙ্গী তার, ডিঙ্গি ভাসায়
    বাণিজ্যেতে যায়, দ্রাবিড় পুত্র।

  • আবার কি আসিলো ফিরে সেই অদ্ভুত আঁধার এক

    মুহাম্মদ আবুল হুসাইন

    আবার কি আসিলো ফিরে জীবনানন্দের সেই ‘অদ্ভুত আঁধার’;
    নিভে যাওয়া প্রদীপের মতো আকাশের বুক জুড়ে
    কোনো এক অচেনা বিষণ্নতা ঝুলে আছে আজ;
    শহরের ভাঙা রাস্তায় হাঁটে নীরব মানুষের ছায়া।

    ধানক্ষেতে আর শোনা যায় না রাখালের গান,
    বকুলের গন্ধে মেশে এক অদৃশ্য ক্লান্তি;
    দূরের…Read More

    3
    2 Comments
  • কুয়াশার পাড়ে রোদ ঝলমল

    কুয়াশার পাড়ে রোদ ঝলমল
    মহেঞ্জোদারো- হরপ্পা মেয়ে
    ভালোবাসার খিলিপান সাজে
    পূর্ব-পুরুষের খেলনাপাতি
    কোলাহল করে
    বাংলায়,
    দ্রাবিড় আঙ্গিনায়…
    সাগর সঙ্গী তার
    দৃষ্টি তার বহুদূর…
    চিলের মত….
    সমুদ্রেতে যায়
    সাম্পান ভাসায়
    নূহের পুত্র…

    2
    2 Comments
  • কষ্টের জলপ্রপাত

    হাজার বছর ধরে
    পাঁজরের বিস্তীর্ণ প্রান্তরে
    গহীণ কন্দরে
    কষ্টের জলপ্রপাত।
    হাজার বছর ধরেে
    আমার হৃদয় খুড়ে
    প্রেমের অশ্রুপাত…
    একি আশ্চর্য মানবী তুমি!
    তুমি হাসলে পৃথিবী বেহেশত হয়ে যায়
    তোমার বিমুখতায়
    আমি কোঁকড়ানো পাণ্ডুর পাতা হয়ে যাই…

    2
    1 Comment
  • ১৬ ডিসেম্বর

    শীষ ফোটা আনন্দে হেসে ওঠে সময়।
    আদর আদর বলে চাঁদমুখে চুমু খায় প্রসূতি মাতা।
    প্রসব যন্ত্রণার দুঃস্বপ্ন কেটে যায়।
    যেমন ২৫ মার্চের কালোরাত্রি ঢেকে যায়
    ১৬ ডিসেম্বরের বিজয় পতাকায়।
    ১৬ ডিসেম্বর…
    দিগন্তজোড়া ফসলের মাঠ আর সম্ভাবনার মেঠোপথ জেগে ওঠে।
    যেমন একবুক স্বপ্ন আর ফুল ফসলের সম্ভাবনায় ফোটে মানব জমিন।
    ১৬ ডিসেম্বর…
    মায়ের নোলক ধরব…Read More

    1 Share
    2
    2 Comments
Skip to toolbar