-
খোঁড়াতে খোঁড়াতে কতদূর
খোঁড়াতে খোঁড়াতে কতদূর যাব, যাওয়া যাবে, জানি না কিছুই।
এখানে গহীন ঘনবন
সন্ধ্যা আসে ধেয়ে
গভীর ঘুমে মগ্ন সারা বন বীথিকা, গহীন আঁধারে।তবুও ছুঁটে যায় পাহাড়ী ঝর্ণা
গুনগুনিয়ে, গান শুনিয়ে
যেন লাইলীর খোঁজে পথে পথে ফেরে
চিরদিনের মজনু…
আর কানামাছি খেলে যেন উঁচু-নীচু পাহাড়ী পথেরা…
খেলতে খেলতে
হাসতে হাসতে
হঠাৎ হারিয়ে যায় কোন অজানায়।
আর আমি?
পাথরের মত দাঁড়িয়েই থাকি চেতনার স্থবিরতায়।খোঁড়াতে খোঁড়াতে আর কতদূর যাব
বিবেকের স্ট্রোকে পঙ্গু অচল অস্তিত্ব নিয়ে
স্থবির অস্তিত্ব আমার, নিথর হাত-পা-গতি
সম্মুখে অনিশ্চিত, অনির্ণেয় বিস্তীর্ণ বন্ধুর পথ…3 Comments
Friends
শিপন সরকার
@shepon
Md shohag rana
@shohag9011
Syed Farah
@syedfarah
BONI AMIN
@boniamin
সাবিত রিজওয়ান
@rejon
অভিমানী মন
@ovimanimon
মো: নাজমুল আখতার
@faith
ইফতিশা খানম
@eftishakhanam
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman


বিবেকের স্ট্রোকে পঙ্গু পথিক….🖤