Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ফাঁকা থিয়েটারে
    জাকের আদিত্য

    আমরা দুজন থিয়েটার হলে বসে আছি। এখানে দর্শক পালন করছে অভিনয়শিল্পীর দায়িত্ব। আমরা দুজন স্পেশাল গেস্ট। আমরা আজকের প্রদর্শনী দেখবো। আমাদের দায়িত্ব হলো নাটকের শেষ দৃশ্য অনুমান করতে হবে। যে সঠিক অনুমান করবে সে বুলেটের আঘাতে আহত হবে না। প্রদর্শনীর অনেকটুকু অংশ পেরিয়ে গেছে।

    আমার পাশে বসে থাকা লোকটি আমার গত জীবনের শত্রু। তাকে আমার পছন্দ নয়। তবে আজ সে বিনীত। মনে হচ্ছে সে প্রদর্শনীর কিছুই বুঝতে পারছে না। সে একপর্যায়ে আমাকে জিজ্ঞেস করলো, নাটকের রচয়িতা কে? সে কি এখানে আছে। আমি বললাম, এসব বলে বিব্রত করবেন না। এই নাটক দলের লোকেরা খুবই ভয়ংকর। আপনার এসব কথায় তারা আমাদের অবস্থা শোচনীয় করে তুলবে। পাশের ব্যক্তি চুপ হয়ে গেল। সাধারণ চেহারার এক লোক। বলার মতো কোন কারণ ছাড়াই এতোদিন সে আমার সাথে শত্রুতা করেছে, আমার সম্পদ কুক্ষিগত করেছে।

    আমি তাকে নিয়ে ভাবা বন্ধ করে নাটকে মনোনিবেশ করলাম। জটিল অংকের নাটক।

    পাশের লোকটি একটু পর বলে উঠলো, আমার একটি মেয়ে আছে। সারাবছর অসুস্থ থাকে। তাছাড়া পঙ্গু। ওর চিকিৎসার খরচ অনেক।

    আমি তাকে কথা বলতে নিষেধ করলাম। মনে হচ্ছে, আমি নাটকের সমাপ্তি অনুমান করতে পারছি।

    এই পর্যায়ে আমার পাশে বসে থাকা শত্রু কেঁদে উঠলো- আমি কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে……

    নাট্যকর্মীরা এক পলক দেখলো। একটু হাসলোও। তাদের চোখ জ্বলজ্বল করছে। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

    শেষ দৃশ্যের আগে নাটকদল বিরতিতে গেলো। নাট্যকর্মীরা মঞ্চ ছেড়ে বের হয়ে গেলো। এবার উপসংহার বলতে হবে আমাদের। ফাঁকা থিয়েটারে এখন তিনজন। আমি, আমার শত্রু আর নাটক রচয়িতা। আমি উপসংহার বুঝে ফেলেছি। এখন শুধু তা বলতে হবে। আমার শত্রু মাটিতে বসে কাঁদছে। বলছে, আমি কিছুই বুঝি নি। আামার মেয়ে… আমার পর কে তাকে দেখবে? নাট্যকার আমার দিকে তাকিয়ে বললো, বলুন- তার হাতে রিভলবার।

    আমার শত্রু কাঁদছে, সে প্রায় উন্মাদ। আমি উপসংহারে পৌঁছে গেছি। নাট্যকার বললেন, বলুন…

    আমি জানি না আমি কি বলবো?

    4
    4 Comments
Skip to toolbar