Profile Photo

Poly AlamOffline

  • ButterflyWords
  • Profile picture of Poly Alam

    Poly Alam

    • 4 months ago

    উপলব্ধি
    -পলি আলম

    সে এক উচ্ছ্বাসিত প্রশান্তির মনন,
    হৃদয়, যাহা বুঝিতে পারে উপলব্ধির ধরনও।

    মহাজাগতিক আত্মাকে বুঝিতে হইলে,
    বুঝিতে হইবে উপলব্ধিকে।
    পর্যালোচনা করো কালের বিবর্তনকে;
    বিস্মৃত অতীতও লাগে মধুময়,
    অথচ সমকালের ঘোর যেন কাটে না।

    অপেক্ষার প্রহর গুণে আগতকাল,
    শেষ হইবে বুঝি দুঃখের অবসান।
    কী বা হইত, যদি সমকালকে
    আপন করিয়া বক্ষে ধারণ করিতে?

    মনে পড়িয়া গেল
    কোন এক মনীষীর বচনামৃত—
    “আত্মার তৃপ্তি খুঁজিয়া পাইবে
    কালের আস্বাদনে।”

    যখনই যেই পরিস্থিতিতে অবস্থান করিবে,
    তখনই তাহাকে উপলব্ধি করিবে।
    কেননা, হারাইয়া গেলে সেই কাল,
    ফিরিয়া আসিবে না আর কোনো কাল।

    এই সে উপলব্ধি—
    যাহার থাকিবে না কোনো অপেক্ষা,
    থাকিবে না কোনো আক্ষেপ;
    দুঃখও হইবে বিলাসী।

    সৃষ্টির তুলিতে প্রতিটি ক্ষণ বিরাজমান;
    তাই তো খুঁজিও না মহৎ কাল,
    উপলব্ধি করিও সেই ক্ষণকেই।

    উপলব্ধিই পাইয়া দিবে সেই মহৎ কাল;
    এভাবেই পাইবে তুমি
    সুখেরও সন্ধান।

    4
    7 Comments
Skip to toolbar