-
কথোপকথন
সুহৃদ আপনি কি জানেন এই পলি ভূমিতে কি হচ্ছে?
এর যথাযথ উত্তর তো আপনার কাছেই আছে।
এখানে বিশৃঙ্খলাই নিয়মে পরিণত হয়েছে। প্রজাগণ নৈরাজ্যের শিকার হয়েছে। দুই দশকের রাজত্বে প্রজাগণ হয়েছে প্রতারিত। রাজন্য বর্গ তাদের সম্পদ লুন্ঠন করে নিজেদের করে নিয়েছে। প্রজাগণ হারিয়েছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। তাই তারা বাধ্য হয়ে বিদ্রোহ করেছে। তারপর প্রজাগণের বিপ্লব লুণ্ঠিত হলো নতুন রাজণ্যবর্গের কাছে। বিপ্লবকে ব্যবহার করে তারা এক নৈরাজ্যের শাসন প্রতিষ্ঠা করেছিলো। তারাও পূর্ববর্তী রাজণ্যবর্গের পথ অনুসরণ করে প্রজাগণের সম্পদ লুন্ঠন করলো। যাদের ওপর এই জনপদ আস্থা রেখেছিলো তারাই করেছে বিশ্বাস ঘাতকতা। তারপর জনগণের দাবীর মুখে তারা একটি নির্বাচন করলো। প্রজাগণ ক্ষমতা তুলে দিলো পুরোনো রাজণ্যবর্গের হাতে যারা হয়েছিলো নির্বাসিত। প্রজাগণের হাতে আর কোন উপায় ছিল না। অন্ধকারের নৈরাজ্য থেকে বাঁচার আকুতিতে তারা ফিরিয়ে নিয়ে এলো পুরোনো রাজণ্যবর্গ। কিন্তু এই নির্বাচিত রাজণ্যবর্গকে কড়ায় গন্ডায় গত দুই দশকের খেসারত দিতে হচ্ছে অগ্নি আসনে বসে।
আর কি হয়েছে?
গত দুই দশকের নৈরাজ্যের ফসল অধর্ম প্রতিষ্ঠা হয়েছে।এখানে কেউ নিরাপদ নয়। ধর্মতন্ত্র নাগেশ্বরর মতো তার বিষধর ফণা প্রকাশ করেছে। এমনকি শিশুদের পর্যন্ত ধর্ষণের, মৃত্যু বরণের শিকার হতে হচ্ছে ধর্মের নামে। ধর্মের নামে তাদের পাপ পুণ্যে পরিণত হচ্ছে। চলছে অজ্ঞতার চর্চা। কিন্তু ঈশ্বরের কাছে তারা খারিজ হয়ে গেছে। নির্বাচিত রাজণ্যবর্গের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চলছে। কিন্তু প্রজাগণ নিজের জীবন বাজি রেখে অন্যায়ের প্রতিবাদ করে চলেছে। আজ এই শষ্য, সুফলা মাতৃভূমি হয়ে গেছে এক জন মানবহীন গোরস্থান।
সুহৃদ তোমার সকল কথাই শুনলাম। কিন্তু এর মধ্যে একটি ভালো বিষয় আছে।
ভালো বিষয় কি আছে?
তা হলো প্রজাগণ ক্রমশ তাদের ক্ষমতা চিনতে শুরু করেছে। মনে রেখো সমস্যা না থাকলে সমাধান খুঁজে পাওয়া যায় না। মনে হচ্ছে তোমরা দুটি দলে বিভক্ত। প্রজাগণ আর রাজণ্যবর্গ। তাই আশা হারিয়ো না। অনাগত ভবিষ্যতেই সত্য প্রকাশিত হবে। সময়ই বলে দেবে এই পলিভূমি ভবিষ্যতে কোন পথে হাঁটবে। আশা হারিয়ো না। বিদায় সুহৃদ।
বিদায়।
2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

Nice