Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • তালমা সদরবেড়ার আঞ্চলিক ভাষার গান

    পাইল্ট্যা গেছে এই দুনিয়া আগের হালচাল নাই
    কুত্ত্যা দেহি পলায় এহন দেইহ্যারে বিল্যাই।।

    এক গাছেতে লাগে না রে অন্য গাছের ডাল
    শুইন্যা আইলাম এই কথাডা আমরা চিরকাল
    এহন দেহি কলমের গাছ দুনিয়া ভরাই।।

    মুরুব্বীরা কয়রে ঠিকই – এহন কলিকাল
    ছাগলে চাটে এই জমানায় নিত্যি বাঘের গাল
    টুপি-টিকির বাড়ছে রে ভিড় পাপতো কমে নাই।।

    ভেজালেতে ভইরা গেছে দুনিয়ার চাইর দিক
    ঠিক রে এহন ভুল মানি ভাই ভুলরে জানি ঠিক
    আমি রবিন তাই সারাদিন একতারা বাজাই।।
    সুবর্ণরেখা (গোল্ডেন লাইন)
    ১৮.০৬.২৬
    বিকাল ৫টা ৫৫

    2
    2 Comments
    • কলিকালের আঞ্চলিক আয়না

    • হাসির আড়ালে গভীর সত্য বলার যে ক্ষমতা লোকগানের আছে, এই গান তার চমৎকার উদাহরণ। 🌾

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar