Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • না-গোনা নির্ঘুম রাত। ৩ টা শব্দ। ১ টা অনুভূতি।
    এই ছিল আমাদের সমস্ত ইতিহাস।
    বাকি যা কিছু, তা ক্যালেন্ডার লিখে রেখেছে।
    আমরা শুধু রাতগুলো মনে রেখেছি।

    একেকটা রাত এত দীর্ঘ ছিল—
    মনে হতো ভোর আর পৃথিবীতে ফিরবে না।
    জানালার ওপারে আলো ফুটতো, আর
    আমার ভেতরে আরেকটা রাত জন্ম নিত।

    তিনটা শব্দ— এতটুকুই। সেই তিনটি শব্দের
    ভেতর আমি একটি সংসার দেখেছিলাম,
    একটি বারান্দা, শুকাতে দেয়া লাল শাড়ি,
    ধোঁয়া ওঠা চা, ছুটির অলস দুপুরের লজ্জা,
    আর রাতে তোমার অপেক্ষার ক্লান্ত চাহনি।

    শেষ পর্যন্ত শব্দগুলো টিকে থাকেনি।
    অনুভূতিটা রয়ে গেছে; কথারা হারিয়ে যায়,
    কিন্তু একটি অনুভূতি বহু বছর ধরে
    একই জায়গায় বসে থাকতে জানে।

    আজও কোনো রাতে ঘুম আসে না।
    শব্দগুলো মনে করার চেষ্টা করি, পারি না।
    শুধু অনুভূতিটা নিঃশব্দে এসে বসে। মনে হয়,
    ভালোবাসা আসলে কোনো মানুষের নিয়ে নয়।
    না-গোনা নির্ঘুম রাত, তিনটা শব্দ আর
    একটি অনুভূতির প্রতিধ্বনির হলো ভালোবাসা।

    জুলাই ৪, ২০২৬
    “∞, ৩, ১”
    Xesun Mahmudul Hasan
    #কৃষ্ণচূড়ার_রঙে #mxesun #সংখ্যায়_সংশয়

    4
    4 Comments

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Saro
@saro
Profile Photo
Redwan Khan
@redwan-khan
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar