Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রার্থনা
    জাকের আদিতা

    করোটির প্রকোষ্ঠে রক্তাক্ত ক্ষত,
    আমার রক্ত ক্রমশ শীতল হয়ে আসে।
    এই ক্রমাগত পতনের সামনে আমি একা দাঁড়িয়ে আছি।
    এই পতন অবশ্যম্ভাবী।
    ফিরে যাওয়ার পথ নেই।
    আজ আমি দুঃখ ভারাক্রান্ত।
    আজ আমি লাঞ্ছিত, অপদস্থ, স্বজনহীন, ক্ষুধার্ত এবং ক্লান্ত।
    তবু আমি আজ মেঘে ঢাকা বজ্রে উন্মত্ত এই বিজন প্রান্তরে
    এসে দাঁড়িয়েছে- একাকী এবং নিঃসঙ্গ।
    আজ এই মেঘে ঢাকা বজ্রে উন্মত্ত আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার করি,
    ঈশ্বর আমি ফিরে এসেছি জীবনের সকল যুদ্ধে পরীক্ষিত হয়ে- বেঁচে থাকার সকল প্রতিশ্রুতি নিয়ে,
    আমাকে ফিরিয়ে দাও আমার স্বাধীনতা-
    ঈশ্বর আজ এই মেঘে ঢাকা বজ্রে উন্মত্ত আকাশের নিচে তুমি আমার আরো নিকটবর্তী হও।

    3
    2 Comments
Skip to toolbar